Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিমান সেবিকার ওপর রেগে আগুন সারা 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:২৭ পিএম

বিমান সেবিকার ওপর রেগে আগুন সারা 

Advertisement

কাশ্মীরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সারা আলি খান। ভূ-স্বর্গে দুর্দান্ত সময় কাটানোর কিছু মুহূর্ত উঠে এসেছে সারার ইনস্টাগ্রামে। মুম্বাইয়ের কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজ আর পাহাড়ের কোলে একটু শান্তির খোঁজে এই ভ্রমণ। এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নায়িকার একটি ভিডিও। 

মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, সারার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে কেবিন ক্রু, উঠে এসেছেন পাইলটও। বিমানসেবিকার ওপর রেগে অগ্নিশর্মা তিনি। গোল গোল চোখ করে এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে সারা। এরপর সিট ছেড়ে উঠে চলে গেলেন। 

জানা যায়, সারার দামী পোশাকে নাকি জুসের গ্লাস ফেলেছেন বিমান সেবিকা, সেই কারণেই এতো কাণ্ড। যদিও সারার পোশাক, মেকআপ দেখে অনেকের ধারণা এটা কোনোও বিজ্ঞাপনী শ্যুট। চুল কার্ল করা, চোখে চড়া মেকআপ। সারার এমন এয়ারপোর্ট লুক দেখতে মোটেই অভ্যস্ত নয় কেউ। বরং প্লেনে চড়ার সময় ক্যাজুয়াল পোশাকেই ধরা দেন অভিনেত্রী। 

অনেকের ধারণা, এই ভিডিওটি প্রমোশন্যাল গিমিক। হয়ত কোনোও বিজ্ঞাপন কিংবা ছবির শ্যুটের অংশ এটি। সারা অবশ্য গোটা বিষয় নিয়ে চুপ। 

তবে সারা এই পোস্ট ঘিরে সমালোচনাও কম আসছে না। একজন লেখেন, ‘আজই বিমান দুর্ঘটনায় নেপালে এত মানুষ জীবন হারালো, পিআরদের এগুলোও মাথায় থাকে না। সংবেদনশীল হওয়া উচিত’। 

আরেকজন লিখেন, ‘মনে হয় এয়ার হোস্টেস সারাক নমস্কার করেনি, তাই ম্যাডাম রেগে গেছে’।

Advertisement

বলিউড সারা আলি খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম