Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীর-সারার পার্টি মাতানোসহ গোপন তথ্য ফাঁস করলেন ওরি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:৪৭ পিএম

রণবীর-সারার পার্টি মাতানোসহ গোপন তথ্য ফাঁস করলেন ওরি

Advertisement

বিয়ে কিংবা পার্টিতে বলিউড তারকারা হইহুল্লোড় আর নাচানাচিতে মাতিয়ে রাখেন অনুষ্ঠান। শুধু পর্দায় নয়; পর্দার বাইরেও তারকাদের জীবন কেমন, তা নিয়েও নেটিজেনদের আগ্রহ কম থাকে না। বাস্তবে কোন তারকার স্বভাব কেমন, তা অনেকেই জানতে চান। এবার সেসব তথ্যই ফাঁস করলেন বলিউড তারকাদের ঘনিষ্ঠ বন্ধু তথা নেটপ্রভাবী ওরি। 

কিছু দিন আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হইহই করতে দেখা গেছে বলিউড তারকাদের। সেখানে কয়েকজনকে মন খুলে নাচতেও দেখা গেছে।

ওরি বলেন, যে কোনো পার্টি মুহূর্তে জমিয়ে দিতে পারেন রণবীর সিং। পুরুষদের মধ্যে তিনিই সবচেয়ে উল্লাস করতে বেশি পছন্দ করেন। আর মেয়েদের মধ্যে উচ্ছ্বসিত থাকেন অভিনেত্রী সারা আলি খান। তিনি বলেন, রণবীর খুবই মজার মানুষ। পার্টি মাতানোর জন্য রণবীর নাকি হাতে করে বুমবক্স নিয়ে ঘুরে বেড়ান। পার্টিতে সবার নজর যেন তার দিকেই থাকে। এ বিষয়টি নিশ্চিত করে নেন রণবীর।

আর মেয়েদের মধ্যে সারা আলি খান খুবই উচ্ছ্বসিত থাকেন পার্টিতে। তিনি বলেন, সারা সব সময় খুব রঙিন ও চকচকে পোশাক পরতে ভালোবাসেন। রঙচঙে নখও পছন্দ তার। আর পার্টি মাতিয়ে রাখতেও তিনি ভালোই পারেন। 

অন্যদিকে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দাকে খুবই শান্ত-স্বভাবের উল্লেখ করে ওরি বলেন, পার্টিতে চুপচাপ থাকাই নব্যার পছন্দ। অমিতাভ-দৌহিত্রী কোনো পার্টিতে বেশিক্ষণ থাকেন না। তিনি বলেন, অনেক সময় এমনও হয়েছে, তিনি বুঝতেই পারেননি পার্টিতে নব্যা এসেছিলেন। পরে তার ছবি দেখে জানতে পারেন, পার্টিতে নব্যাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আম্বানিদের পার্টিতে অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুরদের সঙ্গে হইহই করে নাচতে দেখা গিয়েছিল ওরিকেও। তিনি নিজেও পার্টি জমিয়ে রাখতে কম যান না! 

সূত্র: আনন্দবাজার

Advertisement

বলিউড নেটপ্রভাবী ওরি রণবীর সিং সারা আলি খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম