Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফাঁস হওয়া বাথরুমের ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম

ফাঁস হওয়া বাথরুমের ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত

Advertisement

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ভিডিও। সেখানে দেখা যায়, বাথরুমে নিজের পোশাক পরিবর্তন করছেন এই অভিনেত্রী।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ভিডিওর উৎস এবং এটি আসলেই উর্বশীর ব্যক্তিগত কোনো ভিডিও কিনা সে সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ঘুসপেটিয়া’র ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে বিষয়টি খোলাসা করে ইনস্ট্যান্ট বলিউডকে উর্বশী বলেন, ‘ভিডিও ক্লিপ যেদিন ছড়িয়ে পড়ল, সেদিন কিছুটা মন খারাপ হয়েছিল। অবশ্যই এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো ভিডিও নয়। এটা ঘুসপেটিয়া সিনেমার একটি অংশ।’

রণবীরের জন্য নিজের যে অভ্যাস পরিবর্তন করেছেন আলিয়া

গত শুক্রবার প্রকাশিত ঘুসপেটিয়া সিনেমার ট্রেইলারে সে দৃশ্যটি রাখা হয়েছে। সুসি গানেশান পরিচালিত এই সিনেমায় উর্বশীর সঙ্গে অভিনয় করেছেন বিনীত কুমার সিং ও অক্ষয় ওবেরয়। আগামী ৯ আগস্ট মুক্তি পাবে ঘুসপেটিয়া।

ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উর্বশীকে জিজ্ঞেস করা হয়েছিল, তার ব্যক্তিজীবনের কোনো ভিডিও এভাবে কখনো ছড়িয়ে পড়েছিল কিনা। এই প্রশ্নের জবাবে উর্বশী জানান, ‘না, না। কোনো মেয়ের সঙ্গে কখনো এমন কিছু হওয়া উচিৎ নয়।’

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

ফাঁস উর্বশী ভিডিও বাথরুম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম