Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৬৫ বছরে সঞ্জয় দত্তের তিন বিয়ে, ৩০৮ প্রেমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৯:৩৭ পিএম

৬৫ বছরে সঞ্জয় দত্তের তিন বিয়ে, ৩০৮ প্রেমিকা

Advertisement

বলিউডের ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত ৬৫ বছরে পা রাখলেন। সোমবার তার জন্মদিন ছিল। এখন স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসার তার। সঞ্জয়ের জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারকাপত্নী মান্যতা। সেখানে বরের সঙ্গে রোমান্টিক মুহূর্তে মান্যতা- ব্যাকগ্রাউন্ডে দেন কিশোর কুমারের ‘রুক জানা নেহি’ গান। 

ক্যাপশনে মান্যতা লিখেছেন- ‘সবচেয়ে শক্তিশালী এবং জীবনে ভরপুর, আমার সাপোর্ট সিস্টেম, আমার সেরা অর্ধেক তুমি। তোমার অন্তরে যে আলো আছে সেটা দিয়েই সব বাধা, কঠিন পরিস্থিতি আর চ্যালেঞ্জ পার করব। তোমার মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে নিঃশর্তভাবে ভালোবাসার। এরকমই থেকো…’।

তিনি আরও লেখেন- ‘তুমি শুধু আমার কাছেই বিশেষ নয়, আরও অনেকের কাছে তুমি স্পেশাল। যারা তোমাকে ভালোবাসে অন্তর থেকে। আমার স্টার, এভাবেই আলো হয়ে জ্বলো, অনেক ভালোবাসা’। 

যদিও যৌবনে সঞ্জয় দত্তের বেপরোয়া জীবনযাপনের কথা কারো অজানা নয়। মাদক আর মেয়ের নেশায় ডুবে থাকতেন তিনি। এই অভিনেতা নিজের মুখেই জানিয়েছেন কমপক্ষে ৩০৮ প্রেমিকা ছিল তার। 

প্রথম স্ত্রী রিচার অকাল মৃত্যু, দ্বিতীয় বিয়ের পরিণতি হয় ডিভোর্স। এরপর সি গ্রেড ছবির নায়িকা মান্যতাকে বিয়ের পর নতুন সংসার পান। ২০০৮ সালে মান্যতার সঙ্গে তার বিয়ে হয়। তাদের শাহরান ও ইকরা নামের দুই যমজ সন্তান হয়। লম্বা সময় জেলেও কাটিয়েছেন এই নায়ক। সেই সময়ও সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছেন মান্যতা। একা হাতে সামলেছেন দুই সন্তানের দায়িত্ব। 

সঞ্জয় দত্ত ও তার প্রথম স্ত্রী রিচার এক মেয়ে রয়েছে ত্রিশলা। মার্কিন মুলুকে থাকে সে। মান্যতার সঙ্গেও তিক্ত নয় ত্রিশলার সম্পর্ক। সঞ্জয়ের তুলনায় ১৯ বছরের ছোট তার স্ত্রী। 

বিয়ের আগে একসঙ্গে ছবিতে কাজ করেছেন এই জুটি। অভিনয়ের সুবাদেই পরিচয় সঞ্জয় ও মান্যতার। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে সম্পর্কে জড়ানোর পর বিয়ে করেন তারা।

মাঝে ক্যানসার থাবা বসিয়েছিল সঞ্জয় দত্তের শরীরে। সেই সময় ছায়ার মতো তার সঙ্গে ছিলেন মান্যতা। দীর্ঘ চিকিৎসার পর অভিনেতা অনুরাগীদের আশ্বস্ত করেন তিনি ক্যানসার মুক্ত এবং সম্পূর্ণ সুস্থ। তার জীবনে স্ত্রী মান্যতার অবদান কখনো অস্বীকার করেন না সঞ্জয়।

সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় বলিউডের শক্তিমান এই অভিনেতার জীবনের গল্প। যে কারণে সঞ্জয় দত্তের জীবনী নিয়ে বায়োপিকটা ইতোমধ্যেই সেরে ফেলেছেন রাজ কুমার হিরানি।

Advertisement

৬৫ বছরে সঞ্জয় দত্তের তিন বিয়ে ৩০৮ প্রেমিকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম