Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাকিস্তানি শিল্পীদের ওপর বলিউডে নিষেধাজ্ঞা জারি করার ওরা কে: রাজীব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০২:১১ পিএম

পাকিস্তানি শিল্পীদের ওপর বলিউডে নিষেধাজ্ঞা জারি করার ওরা কে: রাজীব

Advertisement

উরি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতের রাজনীতিবিদরা। সেই নিষেধাজ্ঞা এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়টি সমর্থন করেন না বলে জানিয়েছেন বলিউড অভিনেতা রাজীব খন্ডেলওয়াল। সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রাজীব খন্ডেলওয়াল বলেন, পাকিস্তানি অভিনেতাদের ওপর রাজনীতিবিদদের নিষেধাজ্ঞা জারির ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনীতিবিদদের রাজনৈতিক চাল। এটি বড় ভুল। এ রাজনীতিবিদরা নিষেধাজ্ঞা জারি করার কে? কিছু বিষয়ের ওপর রাজনীতি আমাদের সবসময় নির্দেশ দেয়। যেখানে ভালোবাসা তৈরি হতে পারে, সেখানেও কোনো না কোনোভাবে বাধা দিচ্ছেন। তিনি আরও বলেন, আমি এটা বুঝি না। আমার মন্তব্য করাও ঠিক হবে না। কারণ আমি বিষয়টি বুঝতেই পারি না।

এ অভিনেতা বলেন, আমরা শান্তির কথা বলি। যেখানে শান্তির পরিবেশ তৈরি হচ্ছে, সেখানেও হিন্দু-মুসলিম বিতর্ক টানছেন রাজনীতিবিদরা— এটি একদমই ঠিক নয়। পাকিস্তানের সরকার অভিনেতাদের এজেন্ট বানিয়ে পাঠাচ্ছে— এমন তো নয়! জানি না। আমি তো ওই দেশ থেকে বহু ভালোবাসা পেতে দেখেছি বলেও জানান রাজীব।

উল্লেখ্য, ছোটপর্দার ধারাবাহিক ‘কহি তো হোগা’, ‘সচ কা সামনা’র জন্য পরিচিতি পেয়েছিলেন রাজীব খন্ডেলওয়াল। ২০০৮ সালে বড়পর্দায় তার প্রথম ছবি ‘আমির’। এরপর ‘শয়তান’ (২০১১) ও ‘টেবিল নম্বর ২১’ (২০১৩)-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

বলিউড অভিনেতা রাজীব খন্ডেলওয়াল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম