Logo
Logo
×

Advertisement

বিনোদন

কে বেশি ধনী, রণবীর নাকি আলিয়া?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৪:০২ পিএম

কে বেশি ধনী, রণবীর নাকি আলিয়া?

Advertisement

বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসাবে খ্যাত রণবীর কাপুর ও আলিয়া ভাট। ব্যক্তিজীবন আর পেশাজীবন দুই জায়গাতেই একের পর এক সফলতা পাচ্ছেন তারা। ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাট আর রণবীর কাপুর যখন বিয়ে করেন, তখন তাদের দুজনের মোট সম্পদ ছিল ৪৮৫ কোটি রুপি। মাত্র দেড় বছরের ব্যবধানে ওই সম্পদের পরিমাণ যেখানে গিয়ে পৌঁছেছে, তা যে কারও চোখ কপালে ওঠার জন্য যথেষ্ট।

নিউইয়র্কভিত্তিক মাল্টিন্যাশনাল আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেলপসের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ২০২১ সালের হিসাব অনুযায়ী, আলিয়ার যা সম্পত্তি রয়েছে, তার মূল্য ৫১৭ কোটি রুপি। অন্যদিকে, রণবীরের সম্পত্তির মূল্য ৩২২ কোটি রুপি। এ নবদম্পত্তির বাড়িগাড়ি মিলিয়ে মোট সম্পত্তিমূল্য ৮৩৯ কোটি রুপি। এ হিসাবে রণবীরের চেয়ে আলিয়া বেশ বড়লোক! 

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি নির্মাণ হচ্ছে। সেটা নির্মাণ হচ্ছে মেয়ে রাহার নামে। আর এই বাড়ির বাড়ির মূল্য নাকি ২৫০ কোটি টাকা।
বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, কাপুর দম্পতি এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে কিং খান শাহরুখের ‘মান্নাত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে নাকি পেছনে ফেলে দেবে রণবীর আলিয়ার এই বাড়ি! 

শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া তাদের এই বাংলা নাকি মেয়ে রাহাকে উপহার হিসাবে দেবেন! রাহা কাপুরের নামেই বাংলোর নামকরণ করা হবে। অর্থাৎ ছোট্ট রাহাই তখন হয়ে উঠবে বলিউডের কনিষ্ঠতম এবং ধনী তারকাসন্তান। এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।

Advertisement

বলিউড রণবীর কাপুর আলিয়া বাট

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম