‘কত চুপ থাকা যায়, সরি চিৎকার করে কান্না আসতেছে’
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কোটা আন্দোলনে প্রায় মাস খানেক হতে চলল। এরমধ্যে এই ঘটনায় মারা গেছে নানা বয়সি দুই শতাধিক মানুষ। গ্রেফতার হয়েছে অসংখ্যা। সারা দেশে চলছে কারফিউ।
সাধারণ জনগণের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ জায়গা থেকে করেছেন প্রতিবাদও। তাদের মধ্যে সরব আছেন আলোচিত অভিনেত্রী পরীমনি।
এবার সামাজিকমাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র, ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ ঝাড়লেন তিনি।
বুধবার নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যে ভিডিওর ক্যাপশনে নিজের ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী।
আটক শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত ঢাবি শিক্ষিকা
২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের ওপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার ওপর সবার সামনে ঝাপায়ে পরতেছে! তাও একজন শিক্ষক এর উপর! কত চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে। আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’
ওই ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র।
আপনারা গুলি চালান নাই? এরপর ওই হামলাকারীদের মাঝে কেউ সেই শিক্ষিকাকে ‘রাজাকার’বলে মন্তব্য করলে আরও ক্ষিপ্ত হয়ে যান তিনি। সেই সঙ্গে পাল্টা জবাবে, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন।
পরে সেই শিক্ষিকার ওপর হামলাকারীরা চড়াও হওয়ার চেষ্টা করলে সেই স্থান থেকে শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।
