Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাশুড়ির সঙ্গে আলিয়ার সমীকরণ কেমন, জানালেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

শাশুড়ির সঙ্গে আলিয়ার সমীকরণ কেমন, জানালেন রণবীর

Advertisement

শক্তিমান অভিনেতা ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে পরিচালক মহেশ ভাটকন্যা আলিয়া ভাটের দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে ২০২২ সালে। সেই থেকে ‘রণলিয়া’ জুটিকে ঘিরে রয়েছে ফটোসাংবাদিকরা। 

বিয়ের বছর ২০২২ সালেই তাদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম হয়েছে। এ মুহূর্তে স্ত্রী ও কন্যাকে নিয়ে সংসারজীবন সামলাচ্ছেন রণবীর কাপুর। 

বিয়ের আগে রণবীর ও আলিয়ার বয়সের ফারাকও এক বিশেষ আলোচনার বিষয় ছিল। দুজনের বয়সের ব্যবধান ১১ বছর। তবে আপাতত তারা দুজনেই বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’।

উল্লেখ্য, ২০১৮ সাল। তখনই আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীর কাপুরের। ২০২০ সালেই বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন তারা। কিন্তু কোভিড মহামারি আর ঋষি কাপুরের মৃত্যু— একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। যদিও কাপুর পরিবারের ভালোমন্দ সব ব্যাপারে সব সময় পাশে ছিলেন আলিয়া। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবে বিয়ে সারেন তারা। বিয়ের আগে প্রায় পাঁচ বছর ধরে কাপুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তার। তাই মায়ের সঙ্গে আলিয়া খুব সহজভাবেই মিশে গেছেন। 

বিনোদন অঙ্গনে পরিচিত মায়ের বাধ্য ছেলে রণবীর কাপুর। এমন কানাঘুষাও শোনা গেছে, অতীতে নিজের প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রেও নাকি মায়ের কথাই শুনে চলতেন রণবীর। তবে আলিয়ার ক্ষেত্রে পরিস্থিতিটা কেমন, শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে কেমন সম্পর্ক বৌমা আলিয়ার সে কথাই ফাঁস করলেন রণবীর কাপুর।

তিনি বলেন, আমার মা ও আলিয়ার সম্পর্কটা খুব সহজ। সঠিক সময় সবটা হয়ে গেছে। ওরা একে অপরের সঙ্গে খুব সৎভাবে মেশেন। আমি যতটা না খোলামেলাভাবে মিশি মায়ের সঙ্গে, আলিয়া তার থেকে অনেক এগিয়ে। আমার জীবনে আমার মা, স্ত্রী, দিদি ও মেয়ে রাহা অসাধারণ সব নারীর মধ্যে আবর্তিত। 

তথ্যসূত্র: আনন্দবাজার

Advertisement

বলিউড আলিয়া ভাট রণবীর কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম