Logo
Logo
×

Advertisement

বিনোদন

হেলিকপ্টার থেকে ঢেলে দেওয়া পানিতেই এত মানুষের জীবন চলে গেল?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৮:৪৫ এএম

হেলিকপ্টার থেকে ঢেলে দেওয়া পানিতেই এত মানুষের জীবন চলে গেল?

Advertisement

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের ওপর হামলা ও মারধরের ঘটনা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন কয়েকজন শিল্পী। সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কথা বলতে দেখা গেছে তারকাদের। এমনকি রাজপথে নামতেও দেখা গেছে তাদের। এ তালিকায় অন্য সব তারকাদের মতো রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।

এ অভিনেতা কোটা আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদী পোস্ট দিচ্ছেন ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে। আন্দোলন নিয়ে কথাও বলছেন। এবার বৃহস্পতিবার (১ আগস্ট) ফেসবুকে তিনি লিখেছেন, ‘৫০ বছর আগের কথা ৫০ বছর আগের। ২০২৪-এর কথা ২০২৪ এ।’

শামীম হাসান লেখেন, ‘এই যুগে এসে ওই একই গল্প ভালো লাগে না। কান পচে গেছে, শ্রদ্ধা উঠে গেছে। আমাদের একটা মুভি ভালো লাগলে আমরা বিশবার দেখতে পারি। কিন্তু ৫০ বছর ধরে দেখি না কেউ। ভালোবাসা, শ্রদ্ধা পরিণত হয় তিক্ততায়, ঘৃণায়। কথা একটাই, নিরীহ আটক করা শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হোক সমন্বয়কারীদের মতো।’

তিনি আরও লিখেছেন, ‘আরেকটা প্রশ্ন। হেলিকপ্টার থেকে ঢেলে দেওয়া পানিতেই এত মানুষের জীবন চলে গেল? পৃথিবী খুব দুর্বল, মানুষ মরণশীল। আজ চাকরি আছে কাল থাকবে না, রিটায়ারমেন্টের পর আপনিও সবার সঙ্গে একই কাতারেই। কেউ মনে রাখবে না। তখন হালকা ঝাঁকি দিলেই সব শেষ। কবরে ফুল চান, না থু সে আপনাদের নিজ নিজ হিসাব।’

প্রসঙ্গত, শামীম হাসান মূলত একজন ইউটিউবার। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি চ্যানেলে নিয়মিত দুর্দান্ত সব কনটেন্ট তৈরির মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয়গুণে সব মাধ্যমেই খ্যাতি লাভ করেছেন শামীম হাসান।

Advertisement

হেলিকপ্টার পানি মানুষ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম