Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘শেম অন ইউ গাইজ’, ফেরদৌস-শমী কায়সারদের উদ্দেশে সাদিয়া আয়মান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

‘শেম অন ইউ গাইজ’, ফেরদৌস-শমী কায়সারদের উদ্দেশে সাদিয়া আয়মান

বিটিভি ভবন পরিদর্শনে ফেরদৌস আহমেদ ও শমী কায়সার (বামে), সাদিয়া আয়মান (ডানে)। ছবি: সংগৃহীত

Advertisement

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশের দৃশ্যমাধ্যমের শিল্পীদের মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার মামুনুর রশিদ, মোশাররফ করিমসহ একদল অভিনয়শিল্পী এবং নির্মাতা ফার্মগেটে সমাবেশ করে প্রাণহানির বিচার চেয়েছেন।

অন্যদিকে একই দিনে সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী শমী কায়সারসহ কিছু শিল্পী বিটিভি ভবন পরিদর্শন করেন। আজ ফেরদৌস-শমীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টিভির কার্ড শেয়ার করে তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘শেম অন ইউ গাইজ’।

‘লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে’

বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি।’ তার এ মন্তব্য নিয়ে বানানো কার্ডটি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে ওই মন্তব্য করেন সাদিয়া।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজপথে নেমেছে। তারা মিছিল-সমাবেশের মাধ্যমে সব হত্যার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

Advertisement

সাদিয়া আয়মান ফেরদৌস আহমেদ শমী কায়সার নাটক অভিনয়শিল্পী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম