Logo
Logo
×

Advertisement

বিনোদন

সংযত ও দায়িত্ববান হওয়ার আহ্বান পরীমনির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০১:৫৯ পিএম

সংযত ও দায়িত্ববান হওয়ার আহ্বান পরীমনির

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সেই শুরু থেকেই ছিলেন ঢালিউড তারকা পরীমনি। ছাত্র-জনতার এক দফা দাবি পূরণ হওয়ার পর বিক্ষুব্ধদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার বিকালে পরীমনি ফেসবুকে লিখেছেন, শান্তি চাই! লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না!

আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।

এর আগে পরীমনি লিখেছিলেন, তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল...প্রকৃতি হিসাব রাখে মা।

গত বুধবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী লিখেছিলেন, ‘শকুনের মতো চারপাশ থেকে কীভাবে একজন শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ছে! কত চুপ থাকা যায় আর। চিৎকার করে কান্না আসছে।’

সর্বশেষ তিনি শেষ করেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’র কাজ। সামনে নতুন কাজের পরিকল্পনাও করছেন এই অভিনেত্রী।

Advertisement

কোটাবিরোধী আন্দোলন সংযত দায়িত্ববান পরীমণি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম