Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমান খানকে নাচ শেখাতে গিয়ে যে কাণ্ড করেন ফারাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৬ পিএম

সালমান খানকে নাচ শেখাতে গিয়ে যে কাণ্ড করেন ফারাহ

Advertisement

বলিউড অভিনেতা সালমান খানের ছবি প্রেক্ষাগৃহে এলেই হইচই পড়ে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। পর্দায় তিনি নাচলে তা মুহূর্তে চলে আসে আলোচনার কেন্দ্রে। কিন্তু একসময় ক্যারিয়ারের শুরুর দিকে সালমানকে নাচ শেখাতে সেকি হিমশিম খেতে হয় কোরিওগ্রাফারকে। 

সম্প্রতি এক রিয়্যালিটি অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথাই বললেন ফারাহ খান।

এ কোরিওগ্রাফার বলেন, প্রথম দিকের একটি ছবিতে সালমানকে নাচ শেখানোর কথা ছিল আমার। চার ঘণ্টা ধরে আমি চেষ্টা করেছিলাম। তার পরে আমি হাল ছেড়ে দিই। কাঁদতে কাঁদতে পালিয়ে যাই।

নাচ নিয়ে সালমান খান একেবারেই আত্মবিশ্বাসী ছিলেন না। ভাইজানকে নাচাতে গিয়ে নাকি ঘাম ঝরেছিল বলেও জানান ফারাহ খান। তিনি বলেন, সেই সময়ে আমি মনে মনে ভেবেছিলাম— কেউ সালমানকে নাচ শেখাতে পারবে না। সে নাচের কিছুই জানে না। 

কিন্তু যখন ভাইজানখ্যান সালমানকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে কাস্ট করা হয়, তখন এই দেখে আঁতকে উঠেছিলেন ফারাহ। বিশেষ করে, সেই ছবিতে সালমানকে নাচতে দেখে অবাক হয়েছিলেন তিনি। ফারাহ বলেন, আমি চমকে গিয়েছিলাম ওই ছবিতে নির্মাতারা সালমানকে নিয়েছেন শুনে। আরও অবাক হই, যখন দেখি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে তার অভিনয়— সত্যিই ও অসাধারণ অভিনয় করেছিল।

এ স্বনামধন্য কোরিওগ্রাফার প্রথম দিকে সালমানকে নাচ শেখাতে ব্যর্থ হলেও পরে অবশ্য ভাইজানের নাচের কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। এর মধ্যে রয়েছে ‘মুন্নি বদনাম হুই’-এর মতো গান। 

এ ছাড়া ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুঝসে শাদি করোগি’সহ বহু গান রয়েছে, যেখানে ফারাহর পরিচালনায় নেচেছেন সালমান। সব কটিই দারুণ জনপ্রিয় হয়।

Advertisement

সালমান খান নাচ ফারাহ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম