Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতালে পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম

হাসপাতালে পরীমনি

ছবি : সংগৃহীত

Advertisement

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেখা যায় তাকে। 

জানা যায়, ভার্টিগোর সমস্যায় ভুগছেন তিনি। ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন নায়িকা নিজেই।

ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!

পরীর অসুস্থতার খবর শুনে ভক্তরাও তার সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে। এছাড়াও বাংলাদেশে ‘রঙিলা কিতাব’র শুটিং শেষ করেছেন তিনি।

Advertisement

ঢালিউড পরীমনি হাসপাতাল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম