Logo
Logo
×

Advertisement

বিনোদন

ওয়ায়দুল কাদের আমার অভিভাবক, প্রসঙ্গে যা বললেন জাহারা মিতু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০১:৪০ পিএম

ওয়ায়দুল কাদের আমার অভিভাবক, প্রসঙ্গে যা বললেন জাহারা মিতু

Advertisement

অমর একুশে বইমেলা-২০২৩শে প্রকাশিত হয় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই ‘প্রেমিকার নাম কবিতা’। যেটির মোড়ক উন্মোচন করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে মিতু বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। অনেকেই সেই নিউজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে নায়িকাকে মেনশন করছেন। 

বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিতু। যেখানে তিনি বলেন, ‘আগুন সিনেমায় অভিষেকের দিন প্রথম ভাইয়ার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছি- ভাই, মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আমি উনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন, লেখালেখি বন্ধ কর না, শিগগিরই বই বের কর। আমাকে জানিয়ো। এর পর যখন আমার বই বের হয়, তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে।’

জাহারা মিতু বলেন, ‘আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই।’

এ সময় যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এটা মানুষের স্বভাব, তাই ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজনবোধ করি না। পরিস্থিতি বোঝার মতো বোধ আছে তাই চুপচাপ থাকছি। অতীতেও এসবে চুপ ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

Advertisement

ওয়ায়দুল কাদের অভিভাবক জাহারা মিতু

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম