Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম

এবার ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

Advertisement

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসে ‘আয়নাঘর’। সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে।

কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এবার সেই ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার। 

সামাজিকমাধ্যমে খবরটি জানিয়েছেন ‘ইন্দুবালা’খ্যাত এ নির্মাতা। সিনেমাটির নামও ‘আয়নাঘর’ রেখেছেন তিনি। গতকাল রোববার প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার।

নিজের ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করেছেন জয়। লিখেছেন, সেই বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র ‘আয়নাঘর’ । সবার সহযোগিতা কামনা করছি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রেবিট এন্টারটেইনমেন্ট ।

বিষয়টি নিয়ে জয় সরকার বলেন, আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এ ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।

অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে— এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই, সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে গত ১৬ বছরে। শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব।

Advertisement

আয়নাঘর সিনেমা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম