Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শ্রাবন্তীকে কি মনে করিয়ে দিলেন তৃণমূল বিধায়ক মদন!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:২৬ পিএম

শ্রাবন্তীকে কি মনে করিয়ে দিলেন তৃণমূল বিধায়ক মদন!

ছবি : সংগৃহীত

Advertisement

গোলাপি শাড়ির সঙ্গে ছোট টিপ, লিপস্টিক পরে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর এমন রূপে ঘায়েল হয়েছে নেটপাড়া। তবে তার এ পোস্টে মন্তব্য করতে দেখা গেছে তৃণমূলের বিধায়ক মদন মিত্রকে।

ওই মন্তব্যে তিনি লেখেন, ‘হাই! পুজো তো আসছে!’ আর তাতে জবাব দিয়ে শ্রাবন্তী লেখেন, ‘হ্যাঁ দাদা’। সঙ্গে হার্ট অন আই ইমোটিকন।

মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি, অভিনেত্রীর বাড়ির এক পুজোতেও গিয়েছিলেন মদন। বছর দুয়েক আগে শ্রাবন্তীর ভয় পেয় না ছবির প্রচারেও অংশ নিতে দেখা যায় মদনকে। এমনকি, ২০২১ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হেরে যাওয়ার পর যখন তিনি বিজেপি ছাড়ার ঘোষণা করেছিলেন, তখন আনন্দ প্রকাশ করে মদনকে টুইট করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। 

এদিকে শ্রাবন্তীকে মাঝ রাতেই শুভেচ্ছা জানান তার ‘দেবী চৌধুরানি’ পরিচালক শুভ্রজিৎ মিত্র। এমনিতেই বর্তমানে দুজনের প্রেম নিয়ে টলিউড পাড়ায় জল্পনা তুঙ্গে। আর তা উস্কে দেয় এই পোস্ট। দুজনের একত্রে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রভ্রজিৎ লিখেন, তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থ ডে গর্জিয়াস।

আপাতত ‘দেবী চৌধুরানি’র পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়াও শুভ্রজিতের আরও একটি সিনেমা ‘কালমৃগয়া’-তে তার কাজ করার কথা রয়েছে। এছাড়াও শ্রাবন্তী আর জিতু কমল একসঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন ‘বাবুসোনা’ আর ‘আমি আমার মতো’। সেই দুটিও রয়েছে মুক্তির অপেক্ষাতে। 

জানা যায়, জিম প্রশিক্ষক রোশন সিং আপাতত শ্রাবন্তীর ডিভোর্সের মামলা চলছে। শোনা যায়, মাসে ৭ লাখ খোরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে। আর তারপরই আদালতের দ্বারস্থ হন রোশন। আপাতত এই মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। ফলে ঝুলে আছে ডিভোর্সও।

Advertisement

টালিউড শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক মদন মিত্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম