Logo
Logo
×

Advertisement

বিনোদন

বলিউডের সবাই বোকা ও মূর্খ: কঙ্গনা 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০১:৫৯ এএম

বলিউডের সবাই বোকা ও মূর্খ: কঙ্গনা 

Advertisement

বরাবর বিতর্কিত কথা বলে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী ও ভারতের সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। সংসদ সদস্যের মতো গুরুদায়িত্ব কাঁধে পড়লেও যায়নি যাকে তাকে খোঁচানোর অভ্যাস। এবার বলিউডের সবাইকে বোকা ও মূর্খ বলে গাল দিলেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গন বলেন, আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।

কঙ্গনা আরও বলেন, শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে ছোট পর্দায় কিছু দেখে আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িঙের মতো। এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কী ভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।

বিটাউনের অভিনেত্রীদেরও ছাড়েননি কঙ্গনা। তার মতে, অভিনেত্রীরা একত্রিত হলে, নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন এবং পরচর্চা করেন। এ কারণেই বলিউডের বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলেন বলে জানান কঙ্গনা। 

Advertisement

বলিউড মূর্খ কঙ্গনা 

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম