Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শিল্পার সঙ্গে বিমানে চড়বেন না, অনুরাগীদের সতর্ক ফারহার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম

শিল্পার সঙ্গে বিমানে চড়বেন না, অনুরাগীদের সতর্ক ফারহার

Advertisement

একই বিমানে সফর করছিলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান ও অভিনেত্রী শিল্পা শেঠি। তারা দুজনেই ভালো বন্ধু। একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করেছেন। কিন্তু তাদের মাঝেই ঘটল বিপত্তি। তবে এবার শিল্পা শেঠির প্রসঙ্গে বিশেষ সতর্কবার্তা দিলেন ফারহা খান। প্রকাশ্যে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ফারহা খান সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে— বিমানে এ কোরিওগ্রাফারের পাশে বসে রয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। এ কোরিওগ্রাফার ভিডিওর ক্যাপশনে লিখেছেন— শিল্পা শেঠির সঙ্গে কখনো বিমানে চাপবেন না।

এর ব্যাখ্যা পাওয়া গেছে সেই ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে— সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমান সেবিকা। ফারহা একের পর এক খাবারের অর্ডার দিতে চাইছেন। কিন্তু শিল্পা শেঠি তাকে নিষেধ করছেন। শেষে শিল্পা বিমান সেবিকার উদ্দেশে বলেন— আমি আমার আসন পরিবর্তন করছি।

শিল্পা যে নিয়মিত শরীরচর্চা করেন, তা কারও অজানা নয়। তাই ফারহার খাবার তার কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতেই তিনি নিষেধ করেছিলেন। তাই ভিডিওর ক্যাপশনে ফারহা লেখেন— কেউ কিছুই খেতে পারবেন না, অথচ তিনি শিল্পার মতো ফিটও হবেন না।

এ ভিডিও দেখে নেটিজেনদের একাংশ খুশি হয়েছেন। তারা নানা মতামতে ভরিয়ে তুলেছেন মন্তব্যে বাক্স। তবে আলাদা করে নজর কেড়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রের মন্তব্যটি। রাজ লিখেছেন— ফারহা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার জন্য পানিই ছিল সবচেয়ে স্বাস্থ্যকর।

উল্লেখ্য, ফারহাকে দর্শক সম্প্রতি একটি ড্যান্স রিয়্যালিটি শোর বিচারকের আসনে দেখেছেন। পাশাপাশি হিন্দি ছবির বেশ কিছু গানে তিনি কোরিওগ্রাফি করছেন। অন্যদিকে অভিনেত্রী শিল্পা শেঠিকে দর্শক এর পর ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে দেখবেন।

Advertisement

বলিউড ফারহা খান অভিনেত্রী শিল্পা শেঠি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম