Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত:  কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:০২ পিএম

ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত:  কঙ্গনা

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই প্রসঙ্গ তুলে এক্স বার্তায় কৃষকদের আন্দোলন নিয়ে কথা বলেছেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, নরেন্দ্র মোদির সরকার কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত। 

এক্সে শেয়ার করা ভিডিওতে অভিযোগ করে কঙ্গনা বলেন, খামার আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সময় মৃতদেহ ঝুলতে দেখা গেছে এবং ধর্ষণের ঘটনাও ঘটেছে। আইন প্রত্যাহার করার পরও বিক্ষোভ অব্যাহত রাখার জন্য অভিনেতা-রাজনীতিবিদ, স্বার্থান্বেষী মহল এবং বিদেশি শক্তি দায়ী। বাংলাদেশে যা ঘটেছে, তা এখানেও সহজেই ঘটতে পারত। বিদেশি শক্তির ষড়যন্ত্র আছে এবং এরা তাই রপ্ত করে। দেশ কুকুরের কাছে গেলে তাদের কিছু যায় আসে না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে জানা গেছে, কঙ্গনার এ মন্তব্যে তার নিজের দলের মধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাবের সিনিয়র বিজেপি নেতা হারজিৎ গারওয়াল কঙ্গনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

উল্লেখ্য, নানান চড়াই-উতরাই পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এই ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। এ ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও থাকছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। থাকছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এ ছবিটি প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এ ছবিটিতে। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। 

Advertisement

বলিউড কঙ্গনা রানাউত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম