Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাত্রী খুঁজছেন আমির খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম

পাত্রী খুঁজছেন আমির খান

Advertisement

বলিউড অভিনেতা আমির খান বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। ফের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা। সেখানেই উঠল এমন প্রশ্ন। বলিউডে তিনি ‘পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত। 

আনন্দবাজারের অনলাইন সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে জুনায়েদ খানও ইতোমধ্যে বলিউডে পা রেখেছেন। ২০০২ সালে আমির-রিনার বিয়ে ভেঙে যায়।

এর পর নিজের সহপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন এ অভিনেতা। ২০১১ সালে তাদের ঘরে আসে এক পুত্রসন্তান। কিন্তু কিরণের সঙ্গেও ২০২১ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আমির খান। তার পর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে— আমির কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন? তিনি কি ফের বিয়ে করবেন?

পডকাস্টে রিয়া চক্রবর্তীরও একই প্রশ্ন আমির খানকে। উত্তরে এ অভিনেতা বলেন, আমার বয়স এখন ৫৯। মনে হয় না, আমি আবার বিয়ে করতে পারব। এতে সমস্যা তৈরি হতে পারে। বর্তমানে আমার জীবনে বহু সম্পর্ক রয়েছে। পরিবারের সঙ্গে আবার আমি সময় কাটাতে শুরু করেছি। আমার ছেলেরা রয়েছে। আমার ভাইবোনেরা রয়েছে।

আমি কি বিবৃতি দেব—  আমির খান পাত্রী খুঁজছেন? রিয়ার এমন প্রশ্নের উত্তরে মিস্টার পারফেকশনিস্ট বলেন, এখন একদমই নয়। আমার কাছের মানুষের সঙ্গে এমনিতেই আমি খুশি আছি। আমি এ মুহূর্তে আরও ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।

উল্লেখ্য, বর্তমানে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে ব্যস্ত আছেন। এ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকে।

Advertisement

বলিউড আমির খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম