Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবেগে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০১:৩৯ এএম

আবেগে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান

ছবি সংগৃহীত

Advertisement

ক্যারিয়ারে সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ফ্লপ হয়। ফলাফল এতই খারাপ ছিল যে, হলমালিকদের টাকাও ফেরত দিতে হয়েছিল আমির খানকে। সেই ব্যর্থতা থেকে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু আর এই সিদ্ধান্তে মোটেও সায় ছিল না পরিবার কিংবা তার অফিস স্টাফদের। 

সম্প্রতি সে কথাই জানিয়েছেন এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘তিন বছর আগে যখন আমি তাদের (পরিবারের সদস্য) বলেছিলাম সিনেমায় অভিনয় করা ছেড়ে দিচ্ছি, তখন তারা বলেছিল, “তুমি কীভাবে ছবিতে অভিনয় করা ছাড়তে পারো? গত ৩০ বছর ধরে পাগলের মতো কাজ করেছো, এই জগতের সঙ্গে তুমি আস্টেপৃষ্টে জড়িয়ে আছে। তুমি এ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে হয়তো এটা বলছ, কিন্তু তুমি এটা করতে পারবে না। তুমি বুঝতে পারছ না। সিনেমা যদি ছেড়ে দাও, তবে মনে করবে তুমি তোমার জীবন এবং পৃথিবীকে ছেড়ে দিচ্ছ। আর আমরাও তোমার সেই পৃথিবীর অংশ, তাই তুমি আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ।’’ 

আমির খান আরো বলেন, ‘এখন বুঝতে পারি, কিরণ তখন সঠিক ছিলেন, যা আমি বুঝতে পারিনি। আসলেই সিনেমা ছাড়া আমি বাঁচতে পারবো না।’
 

Advertisement

আমির খান লাল সিং চাড্ডা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম