Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কার্ড ছাপানোর পরও যে কারণে ভেঙে যায় সালমানের বিয়ে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম

কার্ড ছাপানোর পরও যে কারণে ভেঙে যায় সালমানের বিয়ে

Advertisement

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে অভিনেত্রী সংগীতা বিজলানির দীর্ঘদিন সম্পর্ক ছিল। সেই ১৯৮৬ সাল থেকে তাদের প্রেমকাহিনি বিনোদন জগতে চাউর ছিল। নিজের থেকে ছয় বছরের বড় সংগীতাকে সেই সময় বিয়ে না করলেও পরে এ অভিনেত্রী বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিক মোহাম্মদ আজহার উদ্দিনকে। যদিও টেকেনি সেই সংসার। ২০১০ সালে ডিভোর্স হয় সংগীতা ও আজহার উদ্দিনের।

জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন সালমান খান। এই দীর্ঘপথে এসেছে বহু নারী। তবে আজও তিনি অবিবাহিত। হয়তো আর কখনো বিয়েও করবেন না ভাইজানখ্যাত অভিনেতা। তবে ভাইজানের বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল আরও ২৪ বছর আগে। বিয়ের দাওয়াত কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন বলিউড টাইগার সালমান খান। 

একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙা বিয়ের রহস্য উন্মোচন করলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি জানান, ঠিক হয়েও ভেঙে যাওয়া বিয়ের কথা। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনে দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান ও সংগীতার। বাড়িতেও প্রস্তুতি শেষ, তবে আচমকাই ঠিক পাঁচ দিনে আগে সালমানই ঘটিয়ে ফেললেন চরম অঘটন। জানিয়ে দেন— এ বিয়ে হচ্ছে না; তিনি এ বিয়ে করছেন না।

কারণ হিসাবে তিনি জানান, তার নাকি মুড নেই। অর্থাৎ ইচ্ছে নেই। সে কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সবাই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন সেদিন। তবে সালমান খানের মুখের ওপর কথা বলার সাহস আর কজনেরই বা আছে। এরপর কেটে গেছে বহু বছর। 

Advertisement

বলিউড সালমান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম