Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনয়ে তানজিন তিশার এক দশক

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

অভিনয়ে তানজিন তিশার এক দশক

Advertisement

অভিনয় জীবনে এক দশক পার করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ২০১১ সালে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ২০১৪ সালে ‘ইউর্টান’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। ক্যারিয়ারে বহু দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় সব অভিনেতার সঙ্গে। দশ বছরের এ যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন, আজকের এ অবস্থানে এসে সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিশা। দেশের বর্তমান পরিস্থিতিতে এখনো পুরোদমে শুটিং শুরু হয়নি। তাই কাজ শুরু করেননি এ অভিনেত্রী। শুটিংয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন।

দশ বছরের এ অভিনয় জার্নি নিয়ে তিশা বলেন, ‘টিকে থাকার লড়াইয়ে পুরো এ জার্নিটা আমার জন্য সহজ ছিল না। সে অর্থে কারও সাপোর্ট পাইনি। তারপরও নিজের মতো করে কাজ করে গিয়েছি। ২০১৬ সালের পর থেকে নাটকে নিয়মিত হতে শুরু করি। আমি তো অভিনয় শিখে আসিনি। একটু একটু করে কাজ করতে করতে শিখেছি এবং নিজের একটা জায়গা তৈরি করেছি। একটা সময়ে দর্শকের ভালোবাসা পেতে শুরু করলে তখন সিদ্ধান্ত নেই, এ ভালোবাসাটুকুই ধরে রাখব। বলতে গেলে দর্শকদের জন্যই আজকে আমি এখানে। তারা না চাইলে কিংবা সাপোর্ট না করলে হয়তো আমি এখানে থাকতাম না।’

অভিনয় করবেন এমনটা ইচ্ছেও ছিল না। পরিবার চাইতেন ডাক্তার হবেন। কিন্তু হুট করেই অভিনয় জগতে চলে আসা। তিশা বলেন, ‘আমি নিজেও জানতাম না যে মিডিয়ায় কাজ করব। ছোটবেলা থেকে নাচ আমার ভীষণ পছন্দ ছিল, আর এর মাধ্যমেই এখানে আসা। এরপর মডেলিং করা, অভিনয় করা। দেখতে দেখতে যে কীভাবে এতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি।’

Advertisement

তানজিন তিশা অভিনয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম