Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনেক কিছু দেখানোর বাকি আছে: তানজিন তিশা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

অনেক কিছু দেখানোর বাকি আছে: তানজিন তিশা

ছবি : সংগৃহীত

Advertisement

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত কয়েক বছরে তার অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে। সাধারণত রোম্যান্টিক ও গ্লামারস নির্ভর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে তিশার শুরুটা কিন্তু ছিল নাচ দিয়ে। এরপর আসলেন মডেলিংয়ে। সেখান থেকে পরিচিতি পেয়ে নিজেকে জড়িয়ে ছিলেন অভিনয় জগতে। এসবকিছু করেই ক্যারিয়ারে এক দশক দেখতে দেখতে পার করলেন অভিনেত্রী।

২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নাটক দিয়ে শুরু হয় তিশার অভিনয়ের জীবন। এখন টেলিভিশন নাটক ও ওটিটির প্রতিষ্ঠিত অভিনেত্রীদের একজন তানজিন তিশা। তবে তার এই পথটা অতটা সহজ ছিল না। সম্প্রতি গণমাধ্যমকে এমনটিই জানালেন অভিনেত্রী।

তিশা মনে করেন, গোঁড়া থেকে অন্যদের মত কাজ শিখে আসা শিল্পী নন তিনি। অনেকে থিয়েটার থেকেও অভিনয়ের হাতেখড়ি হয়, কিন্তু এমন কোনো অভিজ্ঞতা ছিল না তিশার; অভিনয়ে দুর্বলতা ছিল। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছে তাকে। বললেন, অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। 

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আমার দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি।

১০ বছর ধরে সবসময় নিজের সেরাটাই দিয়েছেন বলেও দাবি তিশার। তার অভিমত, নারীপ্রধান গল্পগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। অভিনেত্রীর পছন্দও নারীপ্রধান চরিত্র। সামনে এমন কিছু নিয়েই পরিকল্পনা তিশার।

অভিনয়ে কাউকে অনুসরণও করেন না তিশা। এমনকি কাউকে আদর্শও মানেন না তিনি। তার কথায়, কোনো শিল্পীর ভালো দিক থাকলে সেটা আয়ত্ত করার চেষ্টা করি। কাউকে অনুসরণ করিনি, নিজের মত করে উপস্থাপন করি।

আগামী কাজের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বললেন, সামনে কিছু কাজ আছে, এখনই বলছি না। কিছু কাজের পরিকল্পনা আছে। অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে।

Advertisement

তানজিন তিশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম