Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সারার সঙ্গে ঘনিষ্ঠ কার্তিক, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

সারার সঙ্গে ঘনিষ্ঠ কার্তিক, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

Advertisement

করণ জোহর, কার্তিক আরিয়ান, সারা আলি খান, সুহানা খান, অগস্ত্য নন্দা এবং অনন্যা পান্ডেসহ বেশ কয়েকজন তারকা গতকাল বুধবার সন্ধ্যায় মুম্বাইতে অনন্যার নতুন সিরিজ 'কল মি বে'-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে সাবেক প্রেমিকা সারাকে জড়িয়ে ধরেন কার্তিক আরিয়ান। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ছাড়া এই বিশেষ ইভেন্টে আরও ছিলেন— ইব্রাহিম আলি খান, শানায়া কাপুর, বিহান সামাত, অরি, বীর পাহাড়িয়া, নিখিল, দ্বিবেদী, আলিজেহ, চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডেকেও দেখা গিয়েছিল।

স্পেশাল ইভেন্টে চাঁদের হাট বসেছিল। আর সেখানকার নানা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওগুলোর মধ্যে একটিতে সারা আর কার্তিককে একসঙ্গে দেখা গেছে। সারার পরনে ছিল কালো পোশাক, আর কার্তিক একটি ক্রিম রঙের শার্ট এবং ডেনিম পরেছিলেন।

অনন্যা পান্ডকে জলপাই রঙের পোশাকে দেখা গিয়েছিল। স্ক্রিনিংয়ের আগে কার্তিক এবং সারাকে কথোপকথন করতে ও হাসতে দেখা গিয়েছিল। এ অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় কার্তিক সারাকে জড়িয়ে ধরেন।

Advertisement

বলিউড করণ জোহর সারা আলি খান কার্তিক আরিয়ান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম