Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার স্বামীর সঙ্গে সালমান খানের সম্পর্ক কেমন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার স্বামীর সঙ্গে সালমান খানের সম্পর্ক কেমন?

Advertisement

বলিউড যেন আস্ত একটা রঙ্গমঞ্চ। সেখানে কবে কীভাবে দুই তারকার সম্পর্কের সমীকরণ বদলে যায়, তার হিসেব রাখা বেশ কঠিন কাজ। তবে এই অদল-বদলের বেশির ভাগই ধরা পড়ে যায় ক্যামেরায়। গত বছর দুবাইয়ে এক অনুষ্ঠানে দেখা হয় ভিকি কৌশল ও সালমান খানের। সেখানেই নাকি ভিকি সালমানের কাছে কুশল বিনিময় করতে গেলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সালমান! 

এবার আসল সত্যটা প্রকাশ্যে আনলেন সালমান খানের সর্বক্ষণের ছায়াসঙ্গী নিরাপত্তারক্ষী শেরা। দু’দশকের বেশি সময় ধরে সালমানের সঙ্গে আছেন তিনি। অভিনেতার প্রতিটি উত্থান-পতনের সাক্ষী এই নিরাপত্তারক্ষী। 

ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের প্রেমের চর্চা বলিপাড়ায় কারও অজানা নয়। তবে সেই ঘটনার পর কেটে গেছে অনেক বছর। এখন ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন ক্যাটরিনা। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরের এক বিলাসবহুল প্রাসাদে গাঁটছড়া বাঁধেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির ওপর কি সেই কারণেই রাগ থেকে গিয়েছিল সালমানের? এই নিয়ে বিস্তর চর্চা হয়। 

অবশেষে এই ঘটনার দিনে উপস্থিত প্রত্যক্ষদর্শী সালমানের নিরাপত্তারক্ষী শেরা বলেন, এমন কিছু ঘটেনি। গোটাটাই বড্ড বাড়িয়ে দেখানো হয়েছে। সেদিন ভিকির সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন সালমান। তাদের দু’জনের পরস্পরের সঙ্গে সম্পর্কও খুব ভাল। তারা একে অপরের ভালো বন্ধুও। 

সে দিন ভিকিকে ঠেলে সরিয়ে দেওয়ার ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ ক্যাটরিনার স্বামী। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গালিচায় ভিকি বলেছিলেন, অনেক সময় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অনেক কথা হয়। এগুলোর কোনো দরকার নেই। ভিডিওতে কোনো কিছু দেখা গেলেই তা সত্যি হয়ে যায় না। তাই তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। 

Advertisement

বলিউড সালমান খান ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম