Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরেক অভিনেত্রীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরেক অভিনেত্রীর

Advertisement

আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কলকাতাসহ ভারতজুড়ে আন্দোলন চলছে। দেশটির বিভিন্ন রাজ্যে এ নিয়ে প্রতিবাদ করছেন সব শ্রেণিপেশার মানুষ। এ ছাড়া বিনোদন জগতের বলিউড, দক্ষিণী ও টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা আছে রাজপথে। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যেই আবার দক্ষিণী ভারতে আলোচনায় উঠে এসেছে হেমা কমিটির প্রতিবেদন। 

সেখানে পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন। হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর থেকে শুরু উত্তাল যৌন হেনস্তা নিয়ে সেই সিনেজগত। আর সেই তালিকায় যুক্ত হলো আরও একটি গোপনসত্য। এবার পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী সৌম্যা।

অবশ্য অভিযুক্ত পরিচালকের নাম এ অভিনেত্রী উল্লেখ করেননি। তবে জানিয়েছেন— এমন ভয়ংকর যন্ত্রণা কাটিয়ে উঠতে তার ৩০ বছর সময় লেগেছে।
সৌম্যা বলেন, মেয়ে সম্বোধন করে ডেকে নিয়ে তাকে দিনের পর দিন এক পরিচালক ধর্ষণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

সৌম্যা বলেন, কোনো একদিনের ঘটনা এটি। সেদিন বাড়িতে তার স্ত্রী ছিল না। তাকে মেয়ে বলে ডাকতেন সেই পরিচালক। কিন্তু মেয়ে বলে ডাকলেও তৈরি করেছিলেন নিজের যৌনদাসী হিসেবে। আর সেই কথা এখন মনে পড়তেই গা শিউরে উঠে তার।

তিনি বলেন, আমাকে বলল— আমি নাকি তার মেয়ে। এরপর চুমু খেল আমায়। তখনো আমি স্থির হয়ে বসেছিলাম। তবে বিষয়টি বন্ধুদের জানাতে চেয়েছিলাম। কিন্তু কিছুই বলতে পারিনি। খুবই লজ্জা লাগছিল আমার। মনে হচ্ছিল যেন খুব খারাপ আমি— নিজেই ভুল করেছি। তিনি তো ভালো মানুষ। হয়তো আমারই কোনো ভুল ছিল।

এরপরও প্রতিদিন তার কাছে যেতাম বলে জানান এ অভিনেত্রী। সৌম্যা বলেন, তিনি আমার শিক্ষকও ছিলেন। আমাকে নাচ শেখাতেন। আর এই অজুহাতেই আমার শরীর নিয়ে তার নোংরামি করা প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। তিনি বলেন, একপর্যায় আমাকে তিনি জোর করতে থাকেন। হ্যাঁ, আমাকে ধর্ষণ করেন। এভাবে এক বছর ধর্ষণ করেন আমায়। তখন মাত্রই কলেজে পড়ি আমি।

Advertisement

পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরেক অভিনেত্রীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম