Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই ঐশ্বরিয়ার ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই ঐশ্বরিয়ার ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুপারস্টার অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে বলিউডপাড়ায়। আম্বানি পরিবারের বিয়েতে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি বচ্চন পরিবারের কেউই। এই জল্পনার মাঝেই ঐশ্বরিয়া একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল। সেই ভিডিও বিয়ে নিয়ে কথা বলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

পুরনো সেই ভিডিওতে দেখা যাচ্ছে ২১ বছর বয়সি ঐশ্বরিয়া বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হচ্ছে। সেই সময় ঐশ্বরিয়া জানান, তিনি বিয়েতে বিশ্বাস করেন। ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। তবে সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবেন তিনি। বিয়ের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন ঐশ্বরিয়া। 

অভিনেত্রী তখন জানিয়েছিলেন, বিয়ের দিনটাই তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে উঠবে। শুধু বিয়ে নয়। মাতৃত্ব উপভোগ করতে চান বলেও জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

২০০৭-এ অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া। বিয়ের পরে আর এক সাক্ষাৎকারে ফের বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে তিনি দূরেই সরে যাবেন? 

অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সন্তানধারণের অপেক্ষা করছেন, কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান। কিন্তু পাশাপাশি ঐশ্বরিয়া জানিয়েছিলেন, পরিবার বা সংসারের জন্য কখনোই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি।

কিছুদিন আগেই ছবি শিকারিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিষেক। সেখানে নেটিজেনদের নজর যায় অভিষেকের অনামিকার দিকে। অভিনেতার অনামিকায় বিয়ের আংটি দেখতে না পাওয়ায় নেটপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

বলিউড অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই ভিডিও ভাইরাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম