Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তঃসত্ত্বা দীপিকা হাসপাতালে, সুখবর আসছে আজই?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

অন্তঃসত্ত্বা দীপিকা হাসপাতালে, সুখবর আসছে আজই?

দীপিকা পাড়ুকোন/ফাইল ছবি

Advertisement

বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ঘরে আসছে প্রথম সন্তান। আগামী ২৮ সেপ্টেম্বর সন্তান ভূমিষ্ঠ হতে পারে বলে জানা গিয়েছিল। তবে এর বেশ আগেই হাসপাতালে দেখা মিলেছে দীপিকার।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) অন্তঃসত্ত্বা দীপিকাকে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে তাদের সন্তান?

তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

অভিনয়শিল্পী সংঘের সংস্কার দাবিতে শিল্পীদের আলটিমেটাম

ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে অনেকেই নিরাপদ ও ঝামেলামুক্ত ডেলিভারি কামনা করেছেন। একজন লিখেছেন, ‘ঘরে দেবী লক্ষ্মী আসছে, আমরা অপেক্ষায়।’ আরেকজন লিখেছেন, ‘ঈশ্বর দীপিকা ও অনাগত সন্তানের মঙ্গল করুন।’

এর আগে শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর-দীপিকাকে।

Advertisement

দীপিকা হাসপাতাল সন্তান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম