Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাইফের কাছে আমি এখনও আবেদনময়ী, কেন বললেন কারিনা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পিএম

সাইফের কাছে আমি এখনও আবেদনময়ী, কেন বললেন কারিনা?

যৌবন ধরে রাখার বিষয়ে যে কারণে আপত্তি কারিনা

Advertisement

বয়স বাড়ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। একদা 'সাইজ জিরো' ছিলেন যে অভিনেত্রী, তিনিই এখন দুই সন্তানের মা। নিজস্ব ব্যক্তিত্বে উজ্জ্বল। অভিনয়জগতে এমন বহু তারকা অভিনেত্রী রয়েছেন, যারা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও তা প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই।

কখনো টিকালো নাক, কখনোবা ঠোঁটের ভোল পাল্টে ফেলা, আবার কখনো টান টান চামড়া— চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বহু বলিউড তারকা। এটি নিয়মমাফিক বলা যায়, বলিউডের অন্দরে বয়স ধরে রাখতে বোটক্স আর ফিলারের সাহায্য আকছার নিয়ে থাকেন বলি অভিনেত্রীরা।

করণ জোহর পরিচালিত ‘ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস্’-এ কোনো রকম রাখঢাখ ছাড়াই এই বোটক্সের ব্যবহার দেখিয়েছেন করণ। এবার বোটক্স নিয়ে করা প্রসঙ্গে মুখ খুললেন কারিনা কাপুর। তার এসবের প্রয়োজন নেই বলেই সাফ জানালেন অভিনেত্রী। নেপথ্যে কারণ নাকি স্বামী সাইফ আলি খান।

কারিনা কাপুরের বয়স প্রায় ৪৪। যদিও বয়স নিয়ে কোনো লুকোছাপা নেই তার। ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন সাইফকে বিয়ে করেন তিনি। সেই সময় বিয়ে করতে নাকি অনেকেই নিষেধ করেছিলেন তাকে। কথা শোনেননি কারিনা কাপুর। নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী বলে জানান তিনি। কারিনা বলেন, বয়স ৪৪ হলেও বোটক্স করানোর প্রয়োজন বোধ করেন না। কারণ তার স্বামী চুয়াল্লিশেও তাকে এভাবেই দেখতে ভালোবাসেন। তিনি গর্বিত তার বয়স নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, আমার স্বামীর কাছে এই বয়সেও আমি আকর্ষণীয়-আবেদনময়ী। তাই এসব বোটক্সের প্রয়োজন নেই। বয়স লুকোনোর বিষয় নয়; বরং সেটাকে উদযাপন করার বিষয়। আমি এমন ছবি করি, যেখানে আমার বয়স স্পষ্ট বোঝা যায়, সে জন্য গর্বিত। আমি চাই আমার দর্শক সেভাবেই দেখুন, যেমনটা আমি ব্যক্তিগত জীবনে। তিনি বলেন, বোটক্স না করালেও শরীরচর্চা করি। ভালো খাওয়াদাওয়া করি। ভালো ওয়াইন ছাড়া মদপান করি না। ভালো বন্ধুদের সঙ্গেই যোগাযোগ রাখি।

Advertisement

কারিনা যৌবন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম