Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন হেয়ারকাটে শাহরুখ, এ কেমন চুল কাটলেন বাদশা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ এএম

নতুন হেয়ারকাটে শাহরুখ, এ কেমন চুল কাটলেন বাদশা

ছবি : সংগৃহীত

Advertisement

লম্বা চুল উধাও হয়ে গেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের। মাথায় এখন ছোট ছোট চুল। আসছে আইফা অ্যাওয়ার্ডসের জন্য মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন চেহারাতেই ধরা দিলেন কিং খান। এর আগে লম্বা চুলই ছিল তার সৌন্দর্যের প্রতীক। তবে এবারে ভোল যেন বদলে গেল। আইফার প্রেস কনফারেন্সে দেখা গেল বাদশাকে নতুন চেহারায়া। 

শুধু আইফাতে থাকছেনই না শাহরুখ, করণ জোহরের সঙ্গে শোর পরিচালনাও করছেন তিনি। 

এ অনুষ্ঠানে শাহরুখ খানকে একটি অল ব্ল্যাক লুকে দেখা গেছে। তিনি ডি'ইয়াভোল লাক্সারি কালেক্টিভ ব্র্যান্ডের একটি কালো টুপি পরেছিলেন, যেখানে তার বড় ছেলে আরিয়ান খানের সহপ্রতিষ্ঠাতা। একটি পাপারাজ্জিদের ইভেন্টের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত রানা ডাগ্গুবতীকে জড়িয়ে ধরেন তিনি।

সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গিয়েছিল। করণ ও শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন। আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২০২৪ সালের ২৪তম আসর বসতে চলেছে। 

আগামী ২৭-২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে আইফা ২০২৪। প্রথম দিন (২৭ সেপ্টেম্বর) আইফা উদ্বোধনের দিন, যা চারটি দক্ষিণ ভারতীয় সিনেমাকে উদযাপন করবে। দ্বিতীয় দিন (২৮ সেপ্টেম্বর) আইফা অ্যাওয়ার্ডের রাত। উৎসবের শেষ দিন ২৯ সেপ্টেম্বর মিউজিক ইন্ডাস্ট্রির জন্য আইফা রক্স-কে উৎসর্গ করা হয়েছে। শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠানের সহসঞ্চালনা করবেন ভিকি কৌশল।

আইফার সঞ্চালনার দায়িত্ব নিয়ে শাহরুখ খানকে বলতে শোনা গেল, ‘আইফা ভারতীয় সিনেমার একটি উদযাপন, যা বিশ্বজুড়ে অনুরণিত হয় এবং বছরের পর বছর ধরে এই যাত্রার অংশ হওয়া নিঃসন্দেহে আনন্দের। আমি আইফার শক্তি, আবেগ এবং মহিমাকে আবারও জীবন্ত করে তোলার অপেক্ষায় রয়েছি। কারণ আমরা এই সেপ্টেম্বরে ভারতীয় সিনেমার একটি অবিস্মরণীয় উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছি’।

সর্বশেষ ডাঙ্কি ছবিতে শাহরুখকে শেষ দেখা গিয়েছিল। ভক্তরা তাকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত 'কিং' ছবিতে দেখতে পাবেন। এতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করবেন। ইতোমধ্যে এ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে।

Advertisement

বলিউড শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম