Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীর সঙ্গে যে কাণ্ড করলেন নির্মাতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীর সঙ্গে যে কাণ্ড করলেন নির্মাতা

প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীর সঙ্গে যে কাণ্ড করলেন নির্মাতা

Advertisement

আরজি করকাণ্ডে উত্তাল ভারত। বলিউড থেকে টালিউড নারী নির্যাতন নিয়ে সোচ্চার সবাই। এসবের মাঝে টালিউডেও উঠে আসছে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ। বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েন, নারী নির্যাতনের কথা প্রকাশ্যে আসতেই বেসামাল বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা। তাই এবার নিশ্চুপ না থেকে মুখ খুললেন অভিনেত্রী এনা সাহা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে আন্দোলন চলছে পুরো ভারতজুড়ে। এর পর থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে শুরু হয়েছে যৌন হেনস্তার অভিযোগ পালটা অভিযোগ। টালিউডের একাধিক ব্যক্তির নামে বেশ কিছু অভিযোগ উঠেছে। এবার অভিযোগ তুললেন অভিনেত্রী এনা সাহা। 

তিনি বলেন, একবার তাকে ড্রাইভে নিয়ে গাড়ির মধ্যে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় একটি ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে ফেলে চলে যান নির্মাতা।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়াবহ ঘটনারই বর্ণনা দিলেন এনা সাহা। তিনি বলেন, ১৭ বছর বয়সে ছবিতে নায়িকা হয়েছি। তার পরেই এক পরিচালক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। এ অভিনেত্রী বলেন, টালিউডে আমি খুব কম বয়স থেকে কাজ শুরু করেছি। তাই অনেক সময়েই কারও না কারও গাড়িতে উঠেছি।

এনা সাহা বলেন, তবে অন্যরকম কিছু হতে পারে সেটি কখনো ভাবিনি। সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি। কিন্তু তারপর গাড়ির মধ্যে নির্মাতা এমন কিছু করার প্রস্তাব দেন, যাতে আমি রাজি না হওয়ায় রেগে যান তিনি। এরপর আমাকে রাজারহাটে একটা ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেন।

এ অভিনেত্রী বলেন, শুধু সেদিন নয়, এর আগেও বহুদিন এমন ঘটনা ঘটেছে। তখন খারাপ লেগেছে। শুরুর দিকে খুব ভয় পেতাম। কারও প্রস্তাবে ‘না’ বলে দিলে হয়তো আর কাজ পাব না। সেই ভয়টা ঘিরে ধরত। আজকে এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলেই হয়তো মন খুলে কথা বলছি।

প্রসঙ্গত, মাঝে মাঝে নানা কারণে সামাজিকমাধ্যমে আলোচনায় থাকেন এনা সাহা। বিশেষ করে নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতারের কারণে খবরের শিরোনাম হন তিনি। তবে অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব এ অভিনেত্রী।

Advertisement

অভিনেত্রী নির্মাতা বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম