Logo
Logo
×

Advertisement

বিনোদন

বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার

Advertisement

আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, নায়ক হিসেবে থাকবেন ছোটপর্দার একজন অভিনেতা। কে হতে পারেন? 

নির্মাতা মেহেদি হাসান জানান, শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। এতে বুবলী নায়ক হিসেবে পাচ্ছেন টিভি নাটকের একজন অভিনেতাকে।

নির্মাতা বলেন, বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে এ সিনেমার গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের গল্প নিয়ে সিনেমা নির্মাণ হতো। আমিও এ সময়ে এসে বুবলীকে নিয়ে চ্যালেঞ্জ নিতে চাই।

বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’। অন্যদিকে হাতে থাকা এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ ছবি দুটি ছেড়ে দেওয়ার খবর শোনা গেছে। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বুবলী।

বছর দুই হলো শাকিব বলয় থেকে বেরিয়ে স্বাধীন শবনম বুবলী। একে একে দারুণ সব সিনেমায় অভিনয় করছেন। দেখিয়েছেন নিজের দক্ষতা। 

বুবলী অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘লোকাল’, ‘ক্যাসিনো’, ‘টান’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘প্রহেলিকা’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’ প্রভৃতি।

Advertisement

বুবলী নতুন সিনেমা নীল টিপ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম