Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাজল নাকি রাশমিকা, কে হচ্ছেন সালমানের নায়িকা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

কাজল নাকি রাশমিকা, কে হচ্ছেন সালমানের নায়িকা?

Advertisement

নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ২০২৫ সালে ঈদে আসছে ‘সিকান্দার’। যদিও আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আর এ সিনেমাতেই থাকছে চমক। 

এবার সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ইতোমধ্যে এ সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সেই সঙ্গে আছেন কাজল আগারওয়াল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টে কাজল আগারওয়াল তার সূর্যমুখী ফুলের তোড়ার ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন। সেই ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে ‘সিকান্দার দিন ১’। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ-অভিনেত্রী রাশমিকাকেও ট্যাগ করেছেন।

কাজলের শেয়ার করা ছবিটি সিকান্দারে অভিনয়ের বিষয়টিকে পরিষ্কার করেছেন তার ভক্ত-অনুরাগীদের কাছে, যা দ্রুত ভাইরাল হয়েছে। কাজল ও সালমান এর আগে কখনো স্ক্রিন শেয়ার করেননি। তাই ভক্তরা উচ্ছ্বসিত, তা হলো— এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার অপেক্ষায়।

উল্লেখ্য, সিকান্দার সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সালমান খান। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার ৩। অন্যদিকে অভিনেত্রী কাজলের জন্য আগামী বছর যে তিনটি বড় সিনেমা রিলিজ পেতে চলেছে, তার মধ্যে সিকান্দার হলো একটি। কমল হাসান অভিনীত ইন্ডিয়ান থ্রি এবং বিষ্ণু মাঞ্চুর পৌরাণিক কান্নাপ্পা, যার মধ্যে কাজল একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। 

Advertisement

অভিনেত্রী রাশমিকা কাজল আগারওয়াল দক্ষিণী সিনেমা সালমান খান সিকান্দার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম