Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাফল্যে বিস্মিত নাজনীন নীহা!

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ এএম

সাফল্যে বিস্মিত নাজনীন নীহা!

নাজনীন নীহা

Advertisement

বর্তমান প্রজন্মের আলোচিত আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ে নিজেকে ব্যস্ত করে তুলেছেন তিনি। বছরজুড়েই দেখা মেলে তার অভিনীত নাটকের। সম্প্রতি এ অভিনেত্রী আলোচনায় এসেছেন ছাত্র রাজনীতি নিয়ে নির্মিত একটি নাটকে অভিনয় করে। 

নাটকের নাম ‘অবুঝ পাখি’। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রুবেল হাসান। একটি ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নীহা। বিষয়টি বিস্ময়কর সাফল্য বলে মনে করছেন তিনি। 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নাটকটির সাফল্য দেখে আমি বিস্মিত। এখন পর্যন্ত নাটকটি ৬০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। নানা অস্থিরতা-সংকট নিয়ে মানুষ এখন মানসিকভাবে একটু বিক্ষিপ্ত। এমন সময়েও নাটকটি এতো সাফল্য পাবে ভাবিনি। কথা ছিল নাটকটি আরও আগে মুক্তি পাবে। কিন্তু মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে দেশের অনেকাংশজুড়ে বন্যা, এসব পরিস্থিতি বিবেচনা করে প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে প্রকাশের পর এতে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পাচ্ছি। আমি সত্যিই মুগ্ধ।’

Advertisement

নাজনীন নীহা নাটক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম