Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে: অপু বিশ্বাস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে: অপু বিশ্বাস

Advertisement

আজ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান শেফালি বিশ্বাস।

অপু বিশ্বাস বগুড়া জেলার কাটনারপাড়ায় জন্মগ্রহণ করেন। মাকে নিয়েই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। মায়ের মৃত্যুর পর একা হয়ে যান এ অভিনেত্রী। লড়াইটা কঠিন হয়ে যায় অপু বিশ্বাসের। কারণ বিগত দিনগুলোতে নিজের সন্তান ও মাকে নিয়েই ছিল তার জগত। যে কারণে মা হারানোর চার বছরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। 

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মায়ের স্মৃতিচারণে অপু বিশ্বাস লিখেছেন— চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি। 

তিনি বলেন, জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।

অপু আরও লিখেছেন— মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। তিনি বলেন, মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

Advertisement

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম