Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জীবনে এসব হয়, কিছুই করার থাকে না: প্রভা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পিএম

জীবনে এসব হয়, কিছুই করার থাকে না: প্রভা

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন তিনি। একটা সময় তার দারুণ ব্যস্ততা ছিল নাটক পাড়ায়। নিয়মিত কাজে নিজে যেমন মুখর থাকতেন, মাতিয়ে রাখতেন ভক্তদের। তবে নানা কারণে সেই পথ আর মসৃণ থাকেনি।  ভালো অভিনয়ের পাশাপাশি নানা সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নানা বিতর্কের মুখমুখী হতে হয়েছে এ অভিনেত্রীকে। তবে এখন এ সবই অতীত।  এখন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন প্রিয় মুহূর্তগুলো। 

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন অভিনেত্রী। 

প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ,  আমি সকল ব্যাথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’

প্রভা তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’

সবশেষ প্রভা লেখেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’

প্রভার সেই স্ট্যাটাসে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে আবারো পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন। কেউ আবার অতীত টেনেও কথা বলছেন। 

যদিও প্রভা সেসবের মন্তব্যের কোনো জবাব দেননি। বর্তমানে কাজের ব্যস্ততা কমিয়ে নিজেকে নিয়েই যেন বেশি ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী। 

Advertisement

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম