Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘রঙিলা কিতাব’ নিয়ে আসছেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

‘রঙিলা কিতাব’ নিয়ে আসছেন পরীমনি

‘রঙিলা কিতাব’ নিয়ে আসছেন পরীমনি

Advertisement

এ মুহূর্তে ঢালিউড অভিনেত্রী পরীমনি ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত। সিনেমার পাশাপাশি ওটিটিতেও ব্যস্ততা বেড়েছে তার। কাজ করেছেন ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজে। অবশেষে প্রতীক্ষিত সেই কাজটি আসতে চলেছে। এ সিরিজটিতে পরীমনি একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। 

এর আগে ‘রঙিলা কিতাব’ গত ৮ আগস্ট মুক্তির কথা থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতি খারাপ হওয়ায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে নির্মাতা। 

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। জানা গেছে, আসছে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে পরীমনি অভিনীত এই ওটিটি কনটেন্ট।

ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে। বুধবার সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ সময় ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারও শেয়ার করা হয়। ট্যাগলাইনে উল্লেখ করা হয়— ‘রক্তে রাঙা প্রেমের কিস্সা’!

‘রঙিলা কিতাব’-এ পরীমনির বিপরীতে আছেন ইমরান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

Advertisement

রঙিলা কিতাব পরীমনি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম