Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হলিউড সিনেমায় বড় চমক বলিউড অভিনেত্রীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

হলিউড সিনেমায় বড় চমক বলিউড অভিনেত্রীর

Advertisement

হলিউড অভিনেতা ভ্যান ডাম অভিনীত অ্যাকশন ছবি ‘কিল দেম অল’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার সেই ছবির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়। সেই ছবিতে হলিউড অভিনেতার সঙ্গে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ । সম্প্রতি ‘কিল দেম অল ২’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে ‘ডাবল ইমপ্যাক্ট’খ্যাত হলিউড তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকুলিনকে অ্যাকশন করতে দেখা গেছে।

অতীতে বিদেশি ছবিতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। এবার তিনি হলিউড অ্যাকশন তারকা জঁ ক্লদ ভ্যান ডামের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন।

জঁ ক্লদ ভ্যান ডামের সঙ্গে পর্দা ভাগ করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কোনো গুজব নয়। এটি সত্যি— ভ্যান ডামের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।  সম্প্রতি সেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেন জ্যাকুলিনের অনুরাগীরা।

ছবিতে ভ্যান ডামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার চরিত্রের নাম ভেনেসা। ছবির গল্প অনুযায়ী, ফিলিপ (ভ্যানডামের চরিত্রের নাম) দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায়। দুজনে ইতালির এক নির্জন গ্রামে একসঙ্গে থাকতে শুরু করে। কিন্তু সেখানেই তাদের খুঁজে বার করে শত্রুপক্ষ। কী ভাবে পরিত্রাণ পাবে তারা, সেই গল্পই বলবে ছবিটি।

এর আগে বিদেশের ‘ডেফিনেশন অফ ফিয়ার’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন। কিন্তু এই ছবিগুলো অভিনেত্রীকে সেই অর্থে প্রচার এনে দিতে পারেনি। সেখানে ভ্যান ডামের মতো জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে ছবি, আন্তর্জাতিক মঞ্চে জ্যাকুলিনের ক্যারিয়ারের নতুন দরজা খুলে দিতে পারেই বলে মনে করছেন অনেকে।

গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে ভালেরি মিলেভ পরিচালিত এ ছবিটির শুটিং হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।

Advertisement

হলিউড সিনেমা বলিউড অভিনেত্রীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম