Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখের ‘জওয়ান’ সিনেমাকে টেক্কা দিচ্ছে শ্রদ্ধার ‘স্ত্রী টু’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

শাহরুখের ‘জওয়ান’ সিনেমাকে টেক্কা দিচ্ছে শ্রদ্ধার ‘স্ত্রী টু’

Advertisement

বলিউড সেনসেশন শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’ বক্স অফিস এখনো মাতিয়ে যাচ্ছে। অমর কৌশিক পরিচালিত এ ছবিটি একদিকে যেমন গড়ছে একের পর এক রেকর্ড, তেমনি ভেঙে দিচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড। অর্থাৎ দেশি বক্স অফিসে শাহরুখের ‘জওয়ান’ ছবিকে টেক্কা দিয়ে এগিয়ে আছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বক্স অফিসে শাহরুখ খানের বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ‘জওয়ান’-কে ছাড়িয়ে গেছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’। রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’ মুক্তির প্রথম দিনেই আয় করে ৬০ কোটি রুপি এবং সব মিলিয়ে ছবিটি আয় করে ৮০০ কোটিরও বেশি।

‘জওয়ান’ ভারতে সব ভাষায় ৬৪০.২৫ কোটি রুপির ব্যবসা করেছে। শুধু হিন্দি ভাষায় এ ছবির আয় ছিল ৫৮২ রুপি। একই সময়ে অর্থাৎ ৩৩ দিনে ‘স্ত্রী টু’ ছবিটির ভারতে মোট আয় গিয়ে দাঁড়ায় ৬৬৫ কোটি ৭৫ লাখ রুপিতে। 

এদিকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ শুধু ভারতের বক্স অফিস থেকে কালেকশন করে ৫৮৩ কোটি রুপি। সেই জায়গায় দাঁড়িয়ে ‘স্ত্রী টু’ আয় করে ফেলেছে ৫৮৩.৩০ কোটি রুপি। এর মধ্য দিয়ে ডোমেস্টিক বক্স অফিসে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে ‘স্ত্রী টু’।

এছাড়া ডোমেস্টিক কালেকশনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এটি সংগ্রহ করেছে ৫৫৬ কোটি রুপি। এর পর রয়েছে শাহরুখের আরও এক ছবি ‘পাঠান’। ছবিটি সংগ্রহ করেছে ৫৪৩ কোটি রুপি। এ ছাড়া ‘বাহুবলী টু’ আছে তালিকায় ৬ নম্বরে। ছবিটির বক্স অফিস থেকে সংগ্রহ করে প্রায় ৫১১ কোটি রুপি।

Advertisement

শাহরুখ জওয়ান সিনেমা টেক্কা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম