Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমি কি মুটিয়ে যাচ্ছি-প্রশ্ন ক্যাটরিনার, কী ছিল ভিকির জবাব?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

আমি কি মুটিয়ে যাচ্ছি-প্রশ্ন ক্যাটরিনার, কী ছিল ভিকির জবাব?

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ যখন নিজের শারীরিক গঠন নিয়ে বারবার অনুযোগ করতেন তখন তার স্বামী অভিনেতা ভিকি কৌশলের প্রতিক্রিয়া কেমন ছিল এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই তা জানিয়েছেন। ‘ইন কনভারসেশন উইথ কে বিউটি অ্যান্ড হুডা কাত্তান’-এ বিউটি ব্লগার এবং উদ্যোক্তা হুডা কাত্তানের সঙ্গে কথোপকথনের সময় ক্যাটরিনা এ বিষয়ে কথা বলেন।

ওই সাক্ষাৎকার নিজের বিজনেস মডেল সম্পর্কে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, যেটা করছি সেটা মন থেকে করতে না পারলে সেই কাজে উৎসাহ থাকে না। কয়েক মুহূর্ত সাময়িকভাবে উদ্যম নিয়ে কাজ করলেও তা সহজেই শেষ হয়ে যায়। তাই ব্যবসা শুরু করার আগে বহুবার ভেবেছিলাম, যা করতে চলেছি তা নিয়ে সমান উদ্যমে এগিয়ে যেতে পারব কিনা। তা হলেই ব্যবসায় নামব এবং যারা নতুন ব্যাবসা শুরু করতে চাইছেন, তাদেরও পরামর্শ দেব যে যদি মন থেকে উৎসাহ অনুভব করেন তাহলেই ব্যবসা শুরু করুন। 

তিনি বলেন, নতুন কিছু করার সুযোগ থাকলে তবেই ব্যবসায় নামবো। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম যে ‘কে বিউটি’-এর সঙ্গে আমাদের নতুন কিছু করার আছে। আমি এটা নিয়ে সত্যি উত্তেজিত ছিলাম। যারা সাজতে ও সাজাতে ভালোবাসেন সেই সৌন্দর্য প্রেমীদের জন্য নতুন কিছু নিয়ে আসব এটাই আমার ইচ্ছা ছিল।

ক্যাটরিনা আরও বলেন, ‘ইটস কে টু বি ইউ’-এর পিছনের পুরো আইডিয়াটা এসেছিল ভিকির সঙ্গে কথা বলতে বলতে। একটা সময় আমার জীবনে এসেছিল যখন আমি বসে থাকতাম বা আমার স্বামীর সঙ্গে কথা বলতাম কিংবা কোনো ইভেন্টের জন্য তৈরি হতাম সব সময় নিজের শারীরিক গঠন নিয়ে ভাবতাম। অভিযোগ করতাম নিজেকে নিয়ে, বলতাম আমি নিজেকে এইভাবে দেখে খুশি নই, আমার ওজন বেড়েছে এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। 

অভিনেত্রী বলেন, আমার এমন সব কথা শুনে ভিকি মানে আমার স্বামী বলতেন, তুমিই কি সেই যাকে আমি চিনতাম? তুমি সে নও। তুমি সবাইকে বলতে, ‘তুমি তোমার মতো থাকো’, ‘তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো’ ওর কথা শুনে আমি তাকিয়ে থাকি। আর তখনই আমার আগের কথা, আমার নিজের বলা কথা মনে পড়ে যায়। আর সেখান থেকেই আমি আমার ব্র্যান্ড শুরু করেছি। কারণ আমার নিজেকেও ঠিক রাখতে হবে।

ক্যাটরিনা অভিনেত্রীর পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও। তিনি ২০১৯ সালে তার ব্র্যান্ড ‘কে বিউটি বাই ক্যাটরিনা’ শুরু করেছিলেন। এই কয়েক বছরেই বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে তার ব্যান্ড।

Advertisement

বলিউড ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম