Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজেকে অতিমাত্রায় সুন্দরী ভাবতেন আনুশকা, ভুল ভাঙালেন রানীর স্বামী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

নিজেকে অতিমাত্রায় সুন্দরী ভাবতেন আনুশকা, ভুল ভাঙালেন রানীর স্বামী

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সবসময় নিজেকে রূপবতী ভাবতেন। এ রূপের কারণে অহঙ্কারী হয়ে ওঠেন তিনি। তবে অভিনেত্রী রানী মুখার্জির স্বামী প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দেখা হতেই সে ঘোর কেটে যায় আনুশকা শর্মার।

২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’র মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ আনুশকা শর্মার। সেই সময় নাকি তার বয়স ছিল মোটে ১৭ বছর। খুব অল্প বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। খুব ছোট বয়স থেকেই মডেলিং জড়িয়েছেন। তাই তার নাকি ধারণা হতে শুরু করে— অন্যদের তুলনায় তিনি খুবই সুন্দরী। নিজের সৌন্দর্যের কারণে জন্ম নেয় অহংবোধ। তবে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দেখা হতেই সে ঘোর কেটে যায় তার। আদিত্য কী এমন বলেছিলেন তাকে যে মাটির কাছাকাছি চলে আসেন অভিনেত্রী?

অভিনেত্রী আনুশকার বলিউডে দিগন্ত খুলে দেন প্রযোজক আদিত্য চোপড়া। এমনইতে মিতভাষী, তবে স্পষ্টবাদী আদিত্য। সত্যিটা রেখে ঢেখে নয়; বরং সোজাসাপ্টা বলতেই ভালোবাসেন। আনুশকা যখন ‘রব নে বনা দি’ ছবিটির প্রস্তাব পান, সেই সময় আদিত্য বেশ কিছু শর্ত রাখেন আনুশকার সামনে। অভিনেত্রী বলেন, আদির কড়া নির্দেশ ছিল— এ সিনেমা নিয়ে যাতে কারও সঙ্গে কোনো কথা না বলি। তিনি বলেন, আদি বলেছিল— আমার প্রথম ছবির কথা যাতে বাবা-মা পর্যন্ত জানতে না পারে।

এমন পরামর্শ শুনে অবাক হয়েছিলাম বটে। শুধু তাই নয়, আদি বলে— তুমি ছবিটা করছ ঠিকই, কিন্তু মনে রেখো তুমি সব থেকে সুন্দরী নও। আনুশকা  বলেন, আদিত্যের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত নিজের রূপ নিয়ে ভালোই অহঙ্কার ছিল। স্কুলে কারও সঙ্গে কথাও বলতাম না। তবে আদিত্য যেন এক ঝটকায় ভ্রম ভাঙালেন তার।

Advertisement

বলিউড আনুশকা শর্মা রানী মুখার্জি আদিত্য চোপড়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম