Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত দীপিকার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত দীপিকার

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতির সংসারে সদ্য নতুন সদস্য এসেছে। রাজকন্যা জন্মের পরেই জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন তারা। ঠিকানা বদল করছেন এ তারকা দম্পতি। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বহুতলে নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা ও রণবীর। 

গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। তার ঠিক কদিন পরেই অর্থাৎ ১২ সেপ্টেম্বর এই নতুন বাড়ির রেজিস্ট্রেশন করেছেন তারকা দম্পতি।

জানা গেছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তারা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এ ফ্ল্যাট কিনেছেন। মুম্বাই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায় বলেও জানা গেছে। তাই দামও আকাশছোঁয়া। ১৭.৮ কোটি টাকা দিয়ে এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। এ ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট, যার প্রতি বর্গফুটের মূল্য ৯৬,৪০০ রুপি। 

কয়েক বছর আগে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। ১১,২৬৬ বর্গফুটের এই বাড়ি ছিল শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর কাছে। সমুদ্রমুখী এ বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। এ ছাড়া ১৩০০ বর্গফুটের একটি অতিরিক্ত জায়গাও রয়েছে সেই বাড়ির সঙ্গে। চারটি তল নিয়ে এ বাড়ি। ১০০ কোটির রুপি দিয়ে এ বাড়ি কিনেছিলেন তারকা জুটি।

২০২১ সালে আলিবাগেও একটি বাড়ি কেনেন তারা। এই বাড়ির দাম ২২ কোটি রুপি। ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন— সেপ্টেম্বর মাসে তাদের সংসারে আসছে নতুন সদস্য। গণেশ চতুর্থী উপলক্ষ্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান তারা। তার পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর অভিনেত্রীর কোলে আসে প্রথম সন্তান। নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকা ও তাদের অনুরাগীরা।

Advertisement

বলিউড দীপিকার পাড়ুকোন রণবীর সিং

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম