Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

নাটকে জিয়াকে নেতিবাচকভাবে উপস্থাপন

আরটিভি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে আইনি নোটিশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

আরটিভি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে আইনি নোটিশ

Advertisement

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘ইনডেমনিটি’ নামক একটি মঞ্চ নাটকে নেতিবাচকভাবে উপস্থাপন, রচনা, অভিনয় ও প্রচারণার অভিযোগে আরটিভি কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

শহীদ জিয়ার অনুসারীদের পক্ষে সংক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর হালিম এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, নাটকের পরিচালক মান্নান হীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও তথ্য সচিবকে এই নোটিশ পাঠানো হয়। 

নোটিশদাতা অ্যাডভোকেট মীর হালিম বলেন, ইনডেমনিটি নাটকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যে ভুল ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেসব প্রচার মাধ্যমে এ সংক্রান্ত তথ্য ও ভিডিও রয়েছে তা সরিয়ে নিতে হবে। ভবিষ্যতে এ ধরণের কাজে বিরত থাকতে হবে এবং প্রকাশ্যে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় আদালতে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। 

তিনি বলেন, বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও জনপ্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে ইনডেমনিটি নাটকের আড়ালে নেতিবাচক উপস্থাপনা হাজারো মানুষের সঙ্গে তাকে ব্যথিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ অনুসারীদের পক্ষ থেকে সংক্ষুব্ধ হয়ে তিনি এই আইনি নোটিশ প্রেরণ করেছেন।  

১৯৭৫ সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তৎপরবর্তী রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের জারি করা দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় প্রচারিত হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে রচিত মঞ্চ নাটক ইনডেমনিটি।

এই নাটকের মাধ্যমে রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশে জিয়াউর রহমানের দেশপ্রেম ও নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে তাকে মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে। যা অসত্য এবং ইতিহাসকে বিকৃতির সামিল। 

Advertisement

নাটক জিয়া আইনি নোটিশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম