Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে কারিনার মনে লোভ কাজ করে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ এএম

যে কারণে কারিনার মনে লোভ কাজ করে

Advertisement

বলিউডে পায়ের নিচে শক্ত জমি পাওয়া কঠিন। সেখানে দর্শক যেমন অভিনেতা-অভিনেত্রীকে আপন করে নিতে পারেন, তেমনই এক ঝটকায় কাউকে দূরে সরিয়ে দিতেও সময় লাগে না। সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন কারিনা কাপুর খান। সেই প্রসঙ্গে নিজের উপলব্ধি শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২৫ বছরের মাইলফলককে সহজ ভাবে দেখতে নারাজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তিনি জানিয়েছেন, আজও ফ্লোরে গিয়ে দাঁড়ালে তার মনের মধ্যে প্রথম দিনের অভিজ্ঞতা ফিরে আসে। কারিনা কাপুর বলেন, এখন মনে হয় যেন গতকালই জীবনের প্রথম শট দিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এখনো আমার মধ্যে সেই একই রকম অনুভূতি কাজ করে, লোভ কাজ করে। একই রকম স্ফূর্তি ও প্রয়োজনীয়তাও অনুভব করি।

তবে হ্যাঁ, বলিউডে চিরকাল জায়গা পাকা থাকে না বলেই তিনি মনে করেন। এ অভিনেত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেও হবে। কারিনা বলেন, ১০ বছর টিকে গেলে পরের ভাবনা। প্রাসঙ্গিক থাকার জন্য নিজেকেও বদলানো প্রয়োজন। কিন্তু পুরুষ শাসিত এই ইন্ডাস্ট্রিতে সেটি সত্যিই কঠিন।

বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছরে বহু সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। বহু সাফল্য পেয়েছেন তিনি। পাশাপাশি তিনি এমন ছবিও করেছেন, যেখানে তার ‘অভিনেত্রী’ সত্তাও ফুটে উঠেছে। এ বিষয়ে কারিনা বলেন প্রতি পাঁচ বছর অন্তর আমি নিজের কাজের বিশ্লেষণ করি। তার পর মনে হয়, এবার আমার নতুন কিছু করা উচিত।

উল্লেখ্য, ২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা কাপুর। সম্প্রতি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ ছবিতে কারিনার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

বলিউড অভিনেতা অভিনেত্রী কারিনা কাপুর খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম