Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আপনি না আইনজীবী, এত উকিল রেখেছেন কেন: মমতাকে শ্রীলেখা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

আপনি না আইনজীবী, এত উকিল রেখেছেন কেন: মমতাকে শ্রীলেখা

ছবি : সংগৃহীত

Advertisement

এখনো চলছে আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ। বিচারের দাবিতে এখনো মুখর বিনোদন দুনিয়া তথা ভারতজুড়ে। চলছে একে অপরের দোষারোপ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিশানা বানালেন মুখ্যমন্ত্রীকে। 

সবাই জানেন টালিউড অভিনেত্রী বাম সমর্থক। নানা সময় তৃণমূলের নানান কাজ ও কথার বিরোধিতা করতে দেখা গেছে তাকে। এদিন আবারও আরজি করকাণ্ড নিয়ে শ্রীলেখার নিশানা বানালেন মুখ্যমন্ত্রীকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আরজি করকাণ্ডের জন্য বহুসংখ্যক উকিল রাখা প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, উনি তো একটা জায়গায় বলেছেন যে, উনি ল পাশ করেছেন। একটা ভিডিওতে দেখেছি। তা হলে এত লাখ লাখ টাকা দিয়ে অত উকিল রাখা কেন? উনি বলে দিলেই তো হয়ে গেল।

তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করে শ্রীলেখা বলেন, এই দলটাই এরম। এদের কালচার এমনই। এরা বলবে মেয়েটা যেন রাত জেগে কাজ না করে, ৮টার মধ্যে বাড়ি চলে আসে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এসব করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার আর্জি জানিয়ে তিনি বলেন, আপনার পদত্যাগ করা উচিত। এ ছাড়া আমি আর বিকল্প কিছু দেখছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন বলে জানান শ্রীলেখা মিত্র।

কেবল মমতা বা তৃণমূল নয়, শ্রীলেখা মিত্র এদিন সরাসরি আক্রমণ করেন দেবাংশু ভট্টাচার্যকে। তিনি কিছু দিন আগে অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটির জবাবে শ্রীলেখা মিত্র বলেন, এই ছেলেটি ভীষণ পাকা— দেবাংশু। অতি ডেপো। বলছে সিরিয়ালে কাজ না পেয়ে নাকি বদন বিগড়েছে। যারা এমন কথা বলে তাদের আর কী বলব?

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলেখা মিত্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম