Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়া ভক্তদের জন্য সুখবর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

ঐশ্বরিয়া ভক্তদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত

Advertisement

আবার মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সুপারহিট ছবি 'তাল'। সম্প্রতি ছবিটি রজতজয়ন্তীতে পা দিয়েছে। এবং সেই উপলক্ষ্যে 'তাল' প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে। যেখানে অনিল কাপুর ও অক্ষয় খান্নাও অভিনয় করেছিলেন। এবং এটি বাম্পার হিট হয়েছিল।

বেশ কিছু ক্লাসিক হিট চলচ্চিত্র আজও মনে গেঁথে রয়েছে ভক্তদের। যেগুলো প্রেক্ষাগৃহে মাঝেমধ্যেই পুনরায় মুক্তি পাচ্ছে, যা দেখতে দর্শকরা সিনেমা হলে বারবার ফিরেও যাচ্ছেন এবং উপভোগ করছেন সিনেমাটি। 

এর আগেই পুনরায় মুক্তি পেয়েছে— 'ব়্যাহনা হ্যায় তেরে দিল মে', 'লায়লা মজনু', 'লাভ আজ কাল', 'রকস্টার', 'পার্টনার', 'রাজা বাবু'-এর মতো ছবি। এবার সে তালিকায় নতুন নাম, 'তাল' দেখা যাবে আবারও সিনেমা হলে।

সম্প্রতি সুভাষ ঘাইয়ের এই ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ করেছে। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ২৭ সেপ্টেম্বর 'তাল'টি মুক্তি পাচ্ছে । ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত 'তাল' ছবিতে অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই এবং অক্ষয় খান্নাকে দেখা গিয়েছিল নজর কাড়তে।

সেই সময় ছবিটি ৭০ দিন প্রেক্ষাগৃহে চলেছিল। বক্স অফিসে দেশব্যাপী ২২.১৬ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৫০.০৭ কোটি টাকা আয় করেছিল। 

উল্লেখ্য, 'তাল' ১৯৯৯ সালে ৬টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। 'কাহি আগ লাগে' গানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে দেখা গেছে শাহিদ কাপুরকে। তখনো তিনি অভিনেতা হননি। খুব কম লোকই জানে যে 'তাল'-এ অনিল কাপুরের ভূমিকায় প্রথমে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। এই ছবির জন্য অনিল কাপুর শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

Advertisement

বলিউড অনিল কাপুর অক্ষয় খান্না ঐশ্বরিয়া রাই

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম