Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিঙ্গেল ফাদার হয়ে মেয়ের যত্ন নেবেন অভিষেক বচ্চন!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

সিঙ্গেল ফাদার হয়ে মেয়ের যত্ন নেবেন অভিষেক বচ্চন!

Advertisement

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে এখন আলোচনা তুঙ্গে। যদিও সবটাই জল্পনা বলে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে এ তারকা দম্পতির কেউ-ই প্রকাশ্যে মুখ খোলেননি। অথচ ডিভোর্স জল্পনার মাঝেই একি বললেন অভিষেক বচ্চন— সিঙ্গেল ফাদার হয়েই মেয়ের যত্ন নেবেন তিনি।

সামনে এলো অভিনেতা অভিষেক বচ্চনের নতুন ছবির খবর। এ সিনেমার সঙ্গে এখন থেকেই দর্শকরা মিল খুঁজে পাচ্ছেন অমিতাভপুত্রের বাস্তব জীবনের। সিনেমার নাম— বি হ্যাপি। 

কারণ ছবিতে তিনি মেয়ের বাবা। নিজের সন্তানকে খুশি রাখতে পারেন অসাধ্যসাধন করতে। তবে সিনেমায় তাকে সিঙ্গেল ফাদার হিসেবেই দেখা যাবে। আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষ্যে প্রাইম ভিডিওর তরফ থেকে এ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। শেয়ার করা হয়েছে পোস্টারও। যেখানে অভিষেকের সঙ্গে দেখা গেছে ইনায়েত বর্মাকেও। 

বাবা-মেয়ের জুটিকে তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। মেয়ের স্বপ্ন— দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে অংশ নেওয়া। এখন দেখার বিষয়— কীভাবে সেই স্বপ্ন পূরণ করেন বাবা। 

এ ছবিটি পরিচালনা করেছেন রেমো ডি সুজা। আর স্বভাবতই এটি তাই একটি ড্যান্স ফিল্ম হতে চলেছে। ছবির পরিচালক বলেন,‘বি হ্যাপি এক সিঙ্গেল ফাদার এবং তার মেয়ে ভারতের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে পারফর্ম করার স্বপ্ন পূরণের গল্প। তাদের অসাধারণ যাত্রা দর্শকদের মন ছুঁয়ে যাবে। 

রেমো ডি সুজা বলেন, আমি আমার দর্শকদের একটি সুন্দর পোস্টার দিতে পেরে আজকের এই বিশেষ দিনে, বিশেষভাবে আনন্দিত। কারণ আন্তর্জাতিক কন্যা দিবসে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। 

পরিচালক-কোরিওগ্রাফার আরও বলেন, ‘আমার বিশ্বাস— এই হালকা মেজাজের ও আবেগঘন গল্প নিয়ে বানানো সিনেমাটি দর্শককে খুব আনন্দ দেবে। অ্যামাজনে প্রিমিয়ার হওয়ার অপেক্ষায়— বি হ্যাপি।’

রেমো ডি সুজা এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে লিজেল রেমো ডি সুজা দ্বারা প্রযোজিত এবং রেমো ডি সুজা পরিচালিত বি হ্যাপিতে অভিষেক বচ্চন ছাড়াও নোরা ফাতেহি, ইনায়েত বর্মা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এবং আরও আছেন জনি লিভার ও হারলিন শেঠিও।

Advertisement

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন অভিনেত্রী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম