Logo
Logo
×

Advertisement

বিনোদন

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্বের খবর ফাঁস!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্বের খবর ফাঁস!

ক্যাটরিনা কাইফ

Advertisement

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের সঙ্গে বন্ধুত্ব ছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এই কথা জানান আরেক সাবেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।

পাকিস্তানের এক কমেডি অনুষ্ঠানে শোয়েবের সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্বের কথা জানিয়ে ওয়াহাব জানান, একবার নিউজিল্যান্ড সফর চলাকালে সব ক্রিকেটাররা নৈশভোজের জন্য শোয়েবের রুমে একত্র হয়েছিলেন। সে সময় টিভিতে বলিউড সিনেমা ‘তিস মার খান’-এ ক্যাটরিনার আইটেম গান ‘শিলা কি জাওয়ানি’ চলছিল।

শোয়েব তখন ক্রিকেটারদের বলেন, ক্যাটরিনার সঙ্গে তার বেশ বন্ধুত্ব ছিল। এ কথা শুনে উপস্থিত ক্রিকেটারদের অনেকেই অবাক হন। বিশেষ করে মোহাম্মদ হাফিজের মুখ হা হয়ে গিয়েছিল।

ক্রিকেটারদের অনেকেই সে সময় শোয়েবের কথা বিশ্বাস করতে রাজি হননি। তার কথা বিশ্বাস না করায় শোয়েব ক্ষিপ্ত হয়ে ক্রিকেটারদের রুম থেকে তাড়িয়ে দেন। পরে তাদের রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় যেতে হয়।

প্রসঙ্গত, ২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ২০১৪ সালে রুবাব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব আখতার।

Advertisement

শোয়েব আখতার ক্যাটরিনা কাইফ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম