Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবা ভিলেন মেয়ে নায়িকা, যা বললেন শ্রদ্ধা কাপুর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ এএম

বাবা ভিলেন মেয়ে নায়িকা, যা বললেন শ্রদ্ধা কাপুর

Advertisement

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর স্ত্রী ২-এর সাফল্যে উচ্ছ্বসিত। 'স্ত্রী-২' এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া এ ছবি ইতোমধ্যে ৫৮৬ কোটি টাকা সংগ্রহ করে রেকর্ড গড়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত স্ত্রী ২-এর ব্লকবাস্টার সাফল্যে উচ্ছ্বসিত। আর হবে নাই বা কেন, ২০২৪ সালের সর্বাধিক সাফল্য পাওয়া ছবি এটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কীভাবে সাফল্যকে উদযাপন করেন, তা নিয়ে কথা বললেন এ অভিনেত্রী। 

সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে শ্রদ্ধা কাপুর বলেন, ‘আমার কাছে সাফল্যের ধারণা অনেকখানিই আলাদা। আমার কাছে সত্যিকারের সাফল্য মানে প্রিয়জনদের কাছাকাছি থাকা, আরামদায়ক ঘুম উপভোগ করা, আর এমন কাজ করা, যা আমাকে সমৃদ্ধ করবে। জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখা আর মানসিকভাবে শান্তিতে থাকা।’

তিনি বলেন, বাবার থেকে শিক্ষা পেয়েছি। আমার বাবা-ফুফুদের দেখেছি যে, তাদের সর্বস্ব দিচ্ছেন, কিন্তু আত্মতুষ্টিতে ভুগছেন না। এটাই আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। শ্রদ্ধা বলেন, ওদের জেনারেশন যেভাবে কাজের মতো প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে। আমার বাবার গল্প আমাকে শিখিয়েছে যে, কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত নয়।

এদিকে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইতোমধ্যে ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারী ভারতীয় অভিনেত্রী রূপে সামনে এসেছেন। এই সাফল্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘আমি ভালোবাসা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আমি যখন দর্শকদের কাছ থেকে এ রকম প্রতিক্রিয়া পাই, ভীষণ ভালো লাগে।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধার অনুসরণকারীর সংখ্যা এখন ছাড়িয়ে গেছে প্রিয়াংকা চোপড়াকেও। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অনুসরণকারী ভারতীয় এ অভিনেত্রী। 

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, ‘স্ত্রী ২’ এই হরর কমেডি ড্রামা ১৫ আগস্ট মুক্তি পাওয়ার পর ৫৮৬ কোটি টাকা সংগ্রহ করে রেকর্ড গড়েছে। অমর কৌশিক পরিচালিত এই কমেডিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

উল্লেখ্য, ছবিটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’-র সিক্যুয়েল। স্ত্রী ২-এর সাফল্যের পর স্ত্রী ৩ যে আসবে, তেমন ইঙ্গিতও দিয়েছেন শ্রদ্ধা কাপুর।

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারশক্তি খুরানা পঙ্কজ ত্রিপাঠি শ্রদ্ধা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম